জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে আজ মঙ্গলবার থেকে ব্লকে ব্লকে শুরু হয়েছে ১০০ দিনের কাজ। তৃণমূল জমানায় ভুরি ভুরি অভিযোগ উঠেছিল জব কার্ড নিয়ে। রাজ্যে পালাবদলের পরেই জব কার্ডের সেই জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ১০০ দিনের কাজে এবার থেকে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে শুধু কার্ড দেখালেই হবে না। চেহারা দেখে তবেই হবে হাজিরা। NMMS অ্যাপের মাধ্যমে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক করল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

১০০ দিনের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। সেখানে যেমন ভুয়ো জব কার্ড রয়েছে, তেমন ১০০ দিনের দুর্নীতির অভিযোগও রয়েছে। এবার নতুন সরকারের আমলে ১০০ দিনের কাজে কোনও দুর্নীতি হবে না স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সব জেলাতে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ১০০ দিনের কাজে এবার থেকে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক। NMMS অ্যাপের মাধ্যমে হাজিরা নিশ্চিত করতে হবে। জব কার্ড হোল্ডারদের উপস্থিতি নিশ্চিত করতে এই বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে। কেউ যাতে ভুয়ো জব কার্ড তৈরি করে ১০০ দিনের কাজ না করতে পারে, তারজন্য এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজিরা নেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোন বা ডিভাইস আগে থেকেই NREGA-Soft-এর D20 মডিউলে আপলোড থাকতে হবে।

জানা গিয়েছে, ১০০ দিনের কাজে যেখানে প্রচুর পরিমাণে জব কার্ড হোল্ডার রয়েছেন, সেখানে হাজিরা নেওয়ার দায়িত্বে রয়েছেন সুপারভাইজার। পাশাপাশি ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ার স্কিমে উপস্থিতি নেবেন গ্রাম রোজগার সহায়ক। কোনওভাবেই যাতে ভুয়ো জব কার্ড হোল্ডাররা ১০০ দিনের কাজের সুযোগ না পায়, সেদিকে সতর্ক নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। ১০০ দিনের কাজে স্বচ্ছতা বজায় রাখতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সোমবার থেকেই প্রশাসনের নির্দেশিকা কার্যকর হচ্ছে। কারণ দীর্ঘ অপেক্ষার পর আজ পশ্চিমবঙ্গে শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (মনরেগা)-এর কাজ।

প্রশাসন সূত্রে খবর, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রাথমিক পর্যায়ে অন্তত দুই থেকে তিনটি প্রকল্পের কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নের কাজও গতি পাবে বলে প্রশাসনের আশা।

 

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা