পুলিশের জালে ভুয়ো কাস্টমস অফিসার, কী করে মিলল খোঁজ

Share:

নিজস্ব প্রতিনিধি : কখনও সোনা বিক্রির নামে, কখনও চাকরি পাইয়ে দেওয়ার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে অবশেষে পুলিশের জালে ব্যক্তি। নিজেকে সবার কাছে কাস্টমস অফিসারের পরিচয় দিত বলে জানা গিয়েছে। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে কাঁচরাপাড়া থেকে মিহির ঘোষ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গ্রেফতারের পাশাপাশি নীলবাতি লাগানো একটি এসইউভি গাড়ি ও একটি পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা গিয়েছে, কাঁচরাপাড়ায় ৩ মাস ধরে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন মিহির ঘোষ। তার সঙ্গে থাকতেন বাবা-মা-স্ত্রী-সন্তান। পাড়ার সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। সবার সঙ্গে ভালো ব্যবহার করে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথাও বলেছেন বেশ কয়েকজনকে। তাঁদের কাছ থেকে কয়েক কোটি টাকাও তুলেছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বারাসত, হৃদয়পুর এলাকায় ভাড়া থাকতেন। বেশ কয়েকদিন আগে কয়েকজন এসে মিহির ঘোষকে মারধর করেছে বলে অভিযোগ। তখনও বিষয়টি বুঝতে পারেনি স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে পুলিশ এসে মিহির ঘোষকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ সুত্রের খবর এই প্রতারক বিভিন্ন এলাকায় একাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাঁর বিরুদ্ধে কম দামে সোনা বিক্রি থেকে চাকরি করিয়ে দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ রয়েছে। সকলের কাছে নিজেকে কাস্টমস অফিসারের পরিচয় দিতেন তিনি। একটি গাড়ি ব্যবহার করতেন। সেটাতেও নীল বাতি লাগিয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়ে অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কোথায় কোথায় তিনি এই ধরনের প্রতারণা করেছেন তা জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন