পুজোর আগে ফালাকাটায় ফের পদ্মফুল শিবিরে ভাঙন ধরাল ঘাসফুল

Share:

নিজস্ব প্রতিনিধি ফালাকাটা: আলিপুরদুয়ার জেলায় দূর্গা পুজোর আগে ফালাকাটায় দলবদলের ঘটনা অব্যাহত। দুর্গাপুজোর আর ক’দিন বাকি। তবে তার আগে রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের। কারণ,বছর ঘুরলেই ভোট। তাই রবিবার সন্ধ্যায় ফালাকাটায় পদ্ম শিবিরে বড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। এদিন ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লছমনডাবরি মৌজায় ১৩/২৪,১৩/২৫,১৩/২৬ নাম্বার বুথের ২৮টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নেয়। দলে সবাইকে স্বাগত জানান তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় ও দলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস।

সঞ্জয় জানান,ফালাকাটার(Falakata) বিভিন্ন অঞ্চলে বিজেপি ছেড়ে অনেকেই আমাদের দলে যোগ দিচ্ছেন। সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এদিনও ২৮টি পরিবার তৃণমূল কংগ্রেসে(TMC) যোগ দেয়। এই মানুষগুলি দীর্ঘদিন ধরে বিজেপি করত৷ কিন্তু সাম্প্রদায়িক বিজেপির(BJP) সঙ্গ ছেড়ে সবাই রবিবার উন্নয়নের জোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আসেন এবং মা,মাটি,মানুষের সরকারের হাত শক্ত করেন।

সুভাষ চন্দ্র রায় জানান,সাম্প্রদায়িক,দাঙ্গাবাজ ধর্ম নিয়ে ভেদাভেদকারী বিজেপি নামক দল ত্যাগ করে উন্নয়নের কান্ডারি জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের(Mamata Banerjee) হাতকে এবং উন্নয়নকে আরো মজবুত করতেই এদিন ২৮টি পরিবার আমাদের দলে যোগ দেয়। সবাইকে জাতীয়তাবাদী সবুজ অভিনন্দন জানানো হয়। আগামী দিনেও ফালাকাটা বিধানসভা জুড়ে এই যোগদান পর্ব অব্যাহত থাকবে।

ভাঙ্গন ধরবে গেরুয়া ব্রিগেডে।স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যারা বিভিন্ন মোহতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিল তাদের সেই মোহভঙ্গ হয়েছে। সকলেই এখন ফিরে আসতে চাইছেন মা মাটি মানুষের দলে। উন্নয়নের জোয়ারে সকলেই এখন সাথী হতে চাইছেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে বহু মানুষ এভাবেই তৃণমূল কংগ্রেস মুখী হয়ে উঠবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের