‘ওর জন্য জেল খাটতেও রাজি’, নাবালক প্রেমিককে বিয়ে করে শ্রীঘরে ‘প্রেমিকা’

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা বিয়ে রুখতে যেখানে প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি একযোগে লড়াই চালাচ্ছে, সেখানে সম্পূর্ণ উল্টো ছবি উঠে এল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানা এলাকায়। এক নাবালকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়েও করে ফেললেন এক তরুণী। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশ অভিযানে নেমে ওই তরুণীকে গ্রেফতার করেছে। তবে ধৃত তরুণীর বক্তব্যে স্পষ্ট, প্রেমিকের জন্য প্রয়োজনে জেলেও যেতে তিনি প্রস্তুত। সম্পর্ক ভাঙবেন না কোনো অবস্থাতেই।

ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা নাবালক ছেলেটির বয়স ১৭ বছর এবং তরুণীর বয়স ১৯ বছর। কয়েক মাস ধরেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বুধবার আচমকাই সংসার পাতার সিদ্ধান্ত নেন দু’জনে। পরিবারের অমতে হলেও ছেলেটি প্রেমিকাকে সিঁদুর পরিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলে। মেয়ের আবেগের কাছে হার মেনে তার বাবা নিজেই মেয়েকে শ্বশুরবাড়িতে পৌঁছে দেন। পরিস্থিতি বুঝে নাবালক পাত্রের পরিবারও বিষয়টি মেনে নেওয়ার ইঙ্গিত দেয়।

আরও পড়ুন: মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু BLO-র, নেপথ্যে কি অত্যাধিক কাজের চাপ? উঠছে প্রশ্ন

সব কিছু গোপনেই মিটে যেত, যদি না কয়েকজন স্থানীয় বাসিন্দার নজরে পড়ত ঘটনাটি। সন্দেহ হওয়ায় তাঁরা চাইল্ড লাইনে অভিযোগ জানান। খবর পেয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ ফালাকাটা থানাকে বিষয়টি জানায়। এরপর বৃহস্পতিবার পুলিশ সরাসরি পত্রের বাড়িতে গিয়ে নাবালককে বিয়ে করার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে।

ঘটনাটি জানাজানি হতেই গোটা জেলায় শুরু হয়েছে আলোচনা। নাবালক প্রেমিককে কাউন্সিলিংয়ের জন্য হোমে পাঠানো হয়েছে। তরুণীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে এবং শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে। ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস বলেন, ” দীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা আগে দেখিনি।” ঘটনাটি নাবালক বিবাহ ও সামাজিক সচেতনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

আহমেদাবাদের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৮, আহত ১

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

শৌচাগারের জল দিয়ে তৈরি হচ্ছে শিকঞ্জি! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ

আর জি করে রোগীদের বেডে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের