মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু BLO-র, নেপথ্যে কি অত্যাধিক কাজের চাপ? উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকার বাসিন্দা তথা বিএলও মায়া মুখোপাধ্যায়ের হৃদরোগে মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তিনি নামুপাড়া শুধু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। পরিবারের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও উদ্বেগের জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন মায়া। সেই মানসিক চাপই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় এবং শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের।

মৃত শিক্ষিকার ছোট ছেলে রুবেল মণ্ডল জানান, বিএলও-র দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর মা গভীর মানসিক ছাপে ভুগছিলেন। তিনি বলেন,”মা কাজের চাপ সামলাতে পারছিলেন না। অসুস্থ হয়ে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তেও ভর্তি ছিলেন।”রুবেলের দাবি, ২৫১ নম্বর বুথে মোট ৮০০ জন ভোটার ছিলেন,যার মধ্যে ৩২০ জনের হিয়ারিং নোটিস আসে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে সংশ্লিষ্ট পরিবারগুলির রোষের মুখে পড়তে হতে পারে। এই আতঙ্কে ভুগছিলেন মায়া মুখোপাধ্যায়। সেই ভয় ও দুশ্চিন্তার মধ্যেই বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।

আরও পড়ুন: বাসে ব্যাগ বিভ্রাট, কান্নায় ভেঙে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী! শেষমেষ দেবদূত হয়ে হাজির পুলিশ

হরিহরপাড়ার বিডিও সেরিং জাম ভুটিয়া জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে এক বিএলও-র মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের তরফে প্রতিনিধি পাঠানো হয়েছে। এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের দাবি, এসআইআর প্রক্রিয়ার দায়িত্ব পাওয়ার পর থেকেই মায়া আতঙ্কে ছিলেন এবং অনেক বিএলও-ই কাজের চাপ সহ্য করতে না পেরে নিজের সমস্যার কথা জানিয়েছেন। সিপিএম নেতা ইনসার আলি বিশ্বাস ও কংগ্রেস নেতা জাহাঙ্গির শাহও এই ঘটনায় তদন্তের দাবি তুলেছেন। 

‘ভারতের উপরই ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়াতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?

রশিদ খানদের আমন্ত্রণে ডিনারে গিয়ে ঈশানের মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, ভাইরাল ভিডিও

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ