Loading live market data...
Loading active stocks...
Connecting...

হেভিওয়েটরা প্রার্থী হতে চাইছেন না, শেষ তালিকা প্রকাশে কপালে ভাঁজ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করা নিয়ে কপালে ভাঁজ পড়েছে বিজেপির। পদ্মপার্টি এখনও পর্যন্ত তৃতীয় দফার তালিকা প্রকাশ করলেও বাকি রয়েছে ১৯টি আসনে প্রার্থী ঘোষণা। আসলে শেষ মুহূর্তে এসে প্রার্থী বাছাই করতে গিয়ে লেজেগোবরে অবস্থা হচ্ছে গেরুয়া শিবিরের বলে সূত্রের খবর।

এদিকে বিজেপি প্রার্থীরা শহর থেকে জেলায় প্রচারে বেরিয়ে মানুষের প্রশ্নের মুখে পড়ছেন। আর তাতে তৈরি হচ্ছে বিস্তর বিড়ম্বনা। এই বিড়ম্বনা ঠেকাতে ‘‌গোয়েবলস থিওরি’‌ ব্যবহার করছেন বিজেপি নেতারা। প্রত্যেক বক্তব্যের শেষে বলছেন, এবার রাষ্ট্রবাদী সরকার হবে বাংলায়। ক্ষমতায় আসছে বিজেপি। এই কথা বলার অর্থ, বারবার একই কথা বললে মানুষের বদল হতে পারে। যদিও তাতে কতটা ফসল ঘরে উঠবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। রাজ্যের প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ আসন নিজেদের হাতে রেখেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই আসনগুলিতে চমক দিতেই এমন পরিকল্পনা করা হয়েছিল। তাই গত কয়েক সপ্তাহ ধরে রাজনীতির বাইরের নানা ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে বিজেপি যে পরিকল্পনা করেছিল সেই তালিকায় ছিলেন নামকরা সংগীতশিল্পী, প্রাক্তন আমলা, চিকিৎসক, শিক্ষাবিদ এবং নানা পেশার প্রতিষ্ঠিত খ্যাতনামা ব্যক্তিত্বদের। বিজেপির পক্ষ থেকে ফোন করে তাঁদের সঙ্গে যোগাযোগও করা হয়। কিন্তু সেই হেভিওয়েটরা শেষ পর্যন্ত কয়েকজন ছাড়া বেশিরভাগই প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে নির্দিষ্ট কয়েকটি আসনে এখনও যোগ্য প্রার্থী খুঁজে বের করতে পারেননি কেন্দ্রীয় নেতৃত্ব বলে সূত্রের খবর। তবে হাল ছাড়েননি তাঁরা। শেষ তালিকায় চমক রাখতে মরিয়ে হয়ে উঠেছেন তাঁরা। তাতে কি সাফল্য আসবে?‌ উঠছে প্রশ্ন।

এছাড়া বিশেষ করে শহরাঞ্চল এবং কিছু সংখ্যালঘু প্রভাবিত আসনে নতুন মুখ নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। তাই শেষ দফার তালিকায় কারা আসেন সেটাই এখন দেখার। আর শেষ দফার প্রার্থী ঘোষণায় দেরি হয়ে যাওয়ায় সাংগঠনিক প্রস্তুতির বিষয়েও চাপ তৈরি হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে কর্মীদের বলা হয়েছে, খুব শীঘ্রই বাকি আসনগুলির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের প্রস্তুতি পুরোপুরি সেরে ফেলা হবে বলে সূত্রের খবর। যদিও নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি।

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার