চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফারাক্কায় বোম স্কোয়াডের তল্লাশি ,জিয়াগঞ্জ-আজিমঞ্জ এলাকায় টহলদারি শুরু কেন্দ্রীয় বাহিনীর

নিজস্ব প্রতিনিধি, ফারাক্কা: নির্বাচন ঘোষণার পর মুর্শিদাবাদে কড়া নিরাপত্তা। ফারাক্কায় বোম স্কোয়াডের তল্লাশি ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা এলাকায় টহলদারি শুরু করেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণের ঘোষণা করা হয়েছে। তার পরেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করতে টহলদারি শুরু করেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

সোমবার দুপুরে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভা এলাকার পাশাপাশি একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় যৌথভাবে টহল দেয় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনকে ঘিরে যাতে কোথাও অশান্তি না ছড়ায় এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই টহলদারি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।অন্যদিকে. মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর সহ একাধিক এলাকায় ফরাক্কা থানার উদ্যোগে বোম স্কোয়াড টিম নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়।

বোম স্কোয়াডের সদস্যরা মেটাল ডিটেক্টর সহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন সন্দেহজনক জায়গায় তল্লাশি চালান।উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ফারাক্কা সহ মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সেই কারণেই নিরাপত্তা আরও জোরদার করতে ফারাক্কা থানার উদ্যোগে বোম স্কোয়াডের সাহায্যে বিভিন্ন এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক ইতিহাস বরাবরই স্পর্শকাতর। গত পঞ্চায়েত নির্বাচনেও জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বিধানসভা নির্বাচনে কোনো ঝুঁকি নিতে নারাজ কমিশন। তাই ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই স্পর্শকাতর এলাকাগুলোতে বাহিনীর উপস্থিতি বুঝিয়ে দেওয়ার রণকৌশল নিয়েছে প্রশাসন।

গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে বহরমপুর শহরের রাস্তায় ভারী বুটের শব্দ শুরু হয়ে গিয়েছে। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে স্পর্শকাতর এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনী নজরদারি শুরু করে দিয়েছে। সোমবার থেকে নিয়ম মেনে দুবেলা এই টহলদারি স্পর্শকাতর সবকটি এলাকায় জোরদার চালানো হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয় এর পাশাপাশি জেলা জুড়ে রাতে রাজ্য সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংগুলিতে নাকা চেকিং আরো জোরদার করবে পুলিশ। বেআইনি অস্ত্রপাচার, মাদক পাচার, জাল নোটের কারবার রোখার পাশাপাশি নির্বাচনে যাতে অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য চলন্ত যানবাহনে তল্লাশি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ যৌথভাবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ