বউবাজারের পর সোনারপুর, নির্মীয়মাণ কাজের জন্য ফাটল একাধিক বাড়িতে

একাধিক বাড়িতে ফাটল ধরার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রো রেলের প্রকল্পের কাজের জেরে বউবাজারে ফাটল ধরায় বিপাকে পড়েছেন সেখানকার মানুষ। বউবাজারে চলছে বাড়ি ভাঙার কাজ। এর মাঝে এবার নির্মাণ কাজের জন্য বাড়িতে ফাটল ধরার ঘটনা সামনে এলো রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। একাধিক বাড়িতে ফাটল ধরার ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান।

দক্ষিণ ২৪ পরগণনা জেলার রাজপুর-সোনারপুর পুরসভার চৌহাটি এলাকায় স্কুলে এবং বাড়িতে ফাটল ধরার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ২৪ নম্বর ওয়ার্ডে একটি স্কুল এবং তার আশপাশের বেশ কিছু বাড়িতে ফাটল ধরে। ওই অঞ্চলে বহুতল নির্মাণের জন্য এই ফাটল ধরছে বলে স্থানীয়দের অভিযোগ। বহুতল নির্মাণের জন্য বড় মেশিন চালু হলেই বাড়ি কাঁপছে, আর তার জেরে ধরেছে ফাটল, এমনই অভিযোগ তাঁদের। ইতিমধ্যেই বাড়িতে ফাটল ধরার ঘটনা নিয়ে তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভায়। অন্যদিকে বাড়িতে ফাটলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।ওই অঞ্চলের বাসিন্দা এক স্থানীয় জানান, যে মেশিনটি চলছে তার কম্পনের ফলে তাদের বাড়িঘর কাঁপছে। এর ফলে ফাটল ধরছে, ভেঙে পড়ছে বাড়ি। খুব অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাঁরা। পুরসভাকে জানানোর পরও মেশিন চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দুর্ভোগ নিয়ে সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আরবান ডেভেলপমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস এই ঘটনা নিয়ে জানান, পুরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করবে। তার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড