কার্তিক পুজো দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বাবা-ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: সপরিবারে কার্তিক পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে তা কে জানত! রবিবার সন্ধ্যায় নিমন্ত্রণবাড়ি থেকে বেরিয়ে হাওড়া–আমতা রাজ্য সড়কের(Howrah-Amta State Highway) রানিহাটির(Ranihati Incident) কাছে গৃহকর্তা তাঁর স্ত্রী ও মেয়েকে অটোতে তুলে দেন। এরপর ছেলেকে নিজের বাইকে চাপিয়ে বাড়ির দিকে রওনা দেন তিনি। হাউলিবাগান স্টপেজ থেকে তাঁর বাড়ি সামান্য দূরেই। কিন্তু সেই সামান্য পথটুকু আর অতিক্রম করা হল না বাবা-ছেলের। ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

আরও পড়ুনঃ ঠাণ্ডায় কাবু কলকাতাবাসী, পারদ নামল ১৯ ডিগ্রিতে

প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, রানিহাটির দিকে একটি ডাম্পার ধেয়ে আসছিল দ্রুতগতিতে। ডাম্পারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তির বাইকে ধাক্কা দেয়(Road Accident)। ঘটনার জেরে বাইক থেকে ছিটকে পড়েন দুজনেই। মাথার উপর দিয়ে ওই ডাম্পার চলে যায়। এরপর লোকজন জড়ো হতে শুরু করলে চালক ডাম্পার ফেলেই তড়িঘড়ি চম্পট দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ দাস (৩৬) ও ছেলে রঙ্গন দাসের (১০)(Accidental Death)।

আরও পড়ুনঃ যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চরম উত্তপ্ত শাসন এলাকা, একাধিক পুলিশকর্মী আহত

পথ দুর্ঘটনার জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে সেগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অটো থেকে নামামাত্রই দুর্ঘটনার খবর পান রাজেশের স্ত্রী ও মেয়ে। ছেলে ও স্বামীকে হারিয়ে রাস্তাতেই অজ্ঞান হয়ে যান রাজেশের স্ত্রী। ভাই ও বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে মেয়ে। প্রতিবেশীরা জানান, কোথা থেকে কী হয়ে গেল! চার জনের সুন্দর পরিবার ছিল। সব শেষ হয়ে গেল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ডাম্পার চালককে খোঁজার চেষ্টা চলছে, যদিও এখনও পর্যন্ত তাঁর কোনও হদিশ মেলেনি।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি