প্রকাশিত হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষার ফল, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি : পরীক্ষা শেষ হওয়ার ৫৩ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হল। এ দিন দুপুর ২টো নাগাদ সল্টলেকের মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি শেখ আবু তাহের কামরুদ্দীন এবং অন্যান্য আধিকারিকরাও। তবে পাশের হার শুনলে চমকে উঠবেন।রাজ্যে জেলাগুলির মধ্যে পাশের হারে প্রথম স্থানে উত্তরবঙ্গের রাজ্য কোচবিহার।

কোচবিহার : প্রথম স্থানে  রয়েছে কোচবিহার। পাশের হার ১০০ শতাংশ।

দক্ষিণ দিনাজপুর : দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর। পাশের হার ৯৮.৮৯ শতাংশ।

উত্তর ২৪ পরগনা : তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। পাশের হার ৯৮.৬৬।

হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলে পড়ুয়াদের পাশের হার ৮৯.৯৭ শতাংশ, ৯২.১৭ শতাংশ এবং ৯২.৮৯ শতাংশ। তিনটি পরীক্ষা মিলিয়ে পাশ করেছেন ৯০.৬৫ শতাংশ পরীক্ষার্থী, গত বছর এই হার ছিল ৮৮.৯০ শতাংশ। এই বছর পাশের হার বেড়েছে।

হাই মাদ্রাসার মোট পরীক্ষার্থী : হাই মাদ্রাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ হাজার ২৬২ জন।এদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৬৩৮ জন, ছাত্রী ২৮ হাজার ৬২৪ জন। উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ৯২২ জন।

আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী :  পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৮২৮ জন, এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭২১ জন এবং ছাত্রী ৫ হাজার ১০৭ জন। উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ৯৮০ জন।

ফাজিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী : পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ৯৫১ জন, ছাত্র ৩ হাজার ৯ জন, ছাত্রী ২ হাজার ৯৪২ জন। উত্তীর্ণ হয়েছে পাঁচ হাজার ৫২৮ জন।

পাশের হার : তিনটি পরীক্ষা মিলিয়ে পাশ করেছেন ৯০.৬৫ শতাংশ পরীক্ষার্থী, গত বছর এই হার ছিল ৮৮.৯০ শতাংশ। ২০২৪ সালের পরীক্ষায় সার্বিক ভাবে ৬১.৪৮ শতাংশ ছাত্রী এবং ৩৮.৫২ শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ পাশের হারের নিরিখে ছেলেদের পিছনে ফেলেছে মেয়েরা।

হাই-মাদ্রাসায় পাশের হার ৮৯.৯৭ শতাংশ। প্রথম হয়েছে সাহিদুর রহমান , প্রাপ্ত নম্বর ৭৭৮। ফাজিলে প্রথম সইদুল সাঁপুই, প্রাপ্ত নম্বর ৫৫৯। দ্বিতীয় হয়েছে মস্তাফুর রহমান,প্রাপ্ত নম্বর ৫৫৭। আলিমে প্রথম হয়েছে ইরফান হোসেন , প্রাপ্ত নম্বর ৬৮০।

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

গাল ফুলে ঢোল, পায়ে ব্যান্ডেজ! রাখি পূর্ণিমায় অসুস্থ মিমি, নায়িকার ছবি দেখে উদ্বিগ্ন ভক্তরা

বাড়িতে বানান বেলুচিস্তানের জনপ্রিয় পদ আলু কিমা, জানুন সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ