জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আইনি বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! এবার তাঁর বিরুদ্ধে জাল মেডিক্যাল নথি তৈরির অভিযোগ তুলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে।

অভিযোগে জানানো হয়েছে, জাল মেডিক্যাল নথি তৈরি করে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে। পাশাপাশি, সেই নথির সাহায্যে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগকারীর দাবি। এই অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের কাছে জমা দেওয়া আবেদনে অভিযোগকারী দাবি করেছেন, সংশ্লিষ্ট মেডিক্যাল নথির সত্যতা যাচাই করা প্রয়োজন। যদি তদন্তে নথি জালিয়াতির অভিযোগের প্রমাণ মেলে, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আবেদন করা হয়েছে। 

আরও পড়ুন: ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

এদিকে অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও অভিযোগের সত্যতা নিয়ে এখনও কোনও সরকারি সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের