বাঁকুড়ার জঙ্গল ক্যাফেতে রান্নার গ্যাস সিলিন্ডার থেকেও ভয়ংকর আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: আচমকাই দাউ দাউ করে জ্বলে উঠল জঙ্গল ক্যাফে রেস্টুরেন্ট।প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টায় লাগে পুলিশ ও স্থানীয়রা।রবিবার ভর দুপুরে জঙ্গল ক্যাফেতে লাগল আগুন। প্রাণ হাতে আগুন নেভানোর চেষ্টায় লাগেন স্থানীয়রা।জানা যায়, আচমকা রেস্টুরেন্টে রান্না করার সময়, গ্যাস সিলিন্ডার পাইপ লিক করে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন, আগুন লাগতেই চেঁচামেচিতে ছুটে আসেন এলাকার মানুষ।জানা যায়, বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর জঙ্গল ক্যাফে(Jungle Cafe) দু ‘নম্বর রাজ্য সড়ক ব্যস্ততম রাস্তার ধারে হওয়ায় দ্রুত আগুন নেভাতে হাত লাগান এলাকার মানুষ ও পুলিশ প্রশাসন। দ্রুত গ্যাস সিলিন্ডার লিক হয়ে জলতে থাকা সিলিন্ডার বার করা হয় রেস্টুরেন্টের বাইরে। তা না হলে হয়তো বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারতো এই ভর দুপুরে।

কিভাবে লাগল আগুন রেস্টুরেন্টে থাকা কর্মীদের মন্তব্য ও অসাবধানতার বসে রান্নার গ্যাসের পাইপ ফুটো থাকায় সেখান থেকে গ্যাস লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী পেট্রোল পাম্প থেকে অগ্নি নির্বাপক যন্ত্র এনে আগুন নেভানো হয়। দমকলে খবর দিলে সেই ইঞ্জিন এসে পৌঁছানো লাগে অঘটন ঘটে যেত যদি অপেক্ষা করা হতো। স্থানীয় বেশ কিছু মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে অতি দ্রুত তার সঙ্গে গ্যাস সিলিন্ডারটি(Gas Cylindar) ওই রেস্তোরাঁর বাইরে নিয়ে আসেন।

ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পায় জঙ্গল ক্যাফে রেস্টুরেন্ট এবং তার সংলগ্ন অন্যান্য দোকান ঘরগুলি। যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার খুব কাছেই একটি পেট্রোল পাম্প রয়েছে। ফলে আগুন লাগলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে