সোনামুখীর জঙ্গলের আগুন নেভাল খুদে পড়ুয়া ও শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,সোনামুখী: ভোটের বাজারে এক অন্য চিত্র। দাউ দাউ করে জ্বলছিল বাঁকুড়ার সোনামুখীর জঙ্গল। স্কুলে পরীক্ষা দিতে আসছিলেন সোনামুখী ব্লকের খাগ জুনিয়ার হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সৌম্য কর্মকার। নজরে আসে জঙ্গলে আগুন লাগার দৃশ্য। প্রাণপন ছুটে আসে স্কুলে ঘটনার কথা জানায় সহপাঠীদের এবং স্কুলের শিক্ষকদের। সময় অপচয় না করে স্কুল থেকে জঙ্গলের(Forest) উদ্দেশ্যে ছুটতে থাকে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকরা। হাতের কাছে যে যা পেয়েছে তাই দিয়েই আগুন নেভানোর চেষ্টা করে ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা।

দেখা যায় কেউ গাছের ডালা ভেঙে কেউ ধুলোবালি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে খুদে পড়ুয়ারা। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে আসে বনদপ্তরের(Forest Department) কর্মীরা। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোন অসাধু ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন।

খাগ জুনিয়র হাই স্কুলের খুদে পড়ুয়াদের দাবি এইভাবে জঙ্গলে আগুন লাগালে পরিবেশে অক্সিজেনের ঘাটতি হবে। ছোট চারা গাছ নষ্ট হবে। মৃত্যু হবে জঙ্গলের পশু পাখি থেকে শুরু করে ছোট ছোট প্রাণীদের ।স্কুলে পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পরিবেশ সম্বন্ধে এতটা সচেতন দেখে খুশি এলাকার মানুষজন। তবে স্কুলের শিক্ষকরা দাবি করেন, বনদফতরকে আরোও সজাগ হতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কারণ মনে রাখতে হবে জঙ্গল হল এক বড় সম্পদ। পরিবেশ ভারসাম্য বজায় রাখতে জঙ্গলের বিকল্প নেই। কি করে সোনামুখীর জঙ্গলে(Sonamukhi Forest) আগুন লাগল বানিয়ে তদন্ত শুরু করেছে বন দফতর।

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার