বজবজে বাজির কারখানার গুদামে বিস্ফোরণের পর ভয়ংকর আগুন ,মৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,বজবজ: এগরার পর রবিবার বজবজ এর নন্দরামপুরের দাসপাড়ায় একটি বাড়িতে বেআইনি বাজি কারখানার গুদামে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত আটটা নাগাদ বজবজের বাজি কারখানার গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডে মা মেয়ে সহ দুজনের মৃত্যু হয়। তৃতীয় অগ্নি দগ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে এই অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে।

এই বাজি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, দমকল কর্মীরা দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। দমকল অফিসাররা দাবি করেন অগ্নিকাণ্ডে ওই ঘরের যে টিনের সেট ভেঙে পড়ে তাতেই মা ও মেয়ের মৃত্যু হয়। আগুন লাগার কারণ কি তা জানতে সোমবার সকালে ঘটনাস্থলে পরিদর্শন করবে ফরেনসিক টিম। আগুন কিভাবে লাগলো তা নিয়ে তদন্ত করছে দমকল বিভাগ। এদিন বিস্ফোরণের শব্দে বজ বজের বিস্তীর্ণ অঞ্চল রাত আটটা নাগাদ হঠাৎ কেঁপে ওঠে।

বাজি কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের দরুন এগরার পর ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এগরার বিস্ফোরণের প্রায় ৯ জনের মৃত্যু হয় ।আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বজবজে বসতবাড়িতে বেআইনি গুদামে বাজির মসলা মজুত রাখা ঘরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত বজবজবাসী।রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে যে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে আশেপাশের বাড়ি থেকে প্রচুর পরিমাণে মজুদ থাকা বেআইনি বাজি আটক করে পুলিশ। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করা হয়।

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা