বাঘাযতীন রেল স্টেশনে অগ্নিকাণ্ড! ব্যাহত ট্রেন চলাচল, চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনধি: সপ্তাহের প্রথম দিনেই নিত্যযাত্রীদের চরম ভোগান্তি। সোমবার সকালে  বাঘাযতীন রেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়।  নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। জানা গিয়েছে,  আজ সকাল আনুমানিক ৬টা নাগাদ বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। ব্যপক আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের কারণে যাত্রী নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়  শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে  ট্রেন চলাচল। প্রায় আধঘণ্টা ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। প্রভাব পড়ে আপ লাইনেও। সপ্তাহের প্রথম দিনে ব্যস্ত সময়ে এই ঘটনায় অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়েন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে জেরে দোকানের ভেতরে থাকা কাপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে।  ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: কারুর পদপিষ্ট কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের দফতরে হাজির থালাপথি বিজয়

এখনও স্পষ্ট নয় আগুন লাগার কারণ । রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে সপ্তাহের প্রথম দিনে এই ঘটনায় স্টেশন চত্বরে ভিড় জমে যায়। সমস্যার কথাও জানান নিত্যযাত্রীরা। তবে ধীরে ধীরে স্বাভাবিক করা হয় পরিস্থিতি।

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি