চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বানতলার চর্মনগরীতে আগুন, অগ্নিদগ্ধ একাধিক শ্রমিক

নিজস্ব প্রতিনিধি : বানতলার চর্মনগরীতে (Bantala lather complex) আগুন। ৯ নম্বর জোন ও ৬৫ নম্বর প্লটে আগুন। বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী (fire brigade)

জানা গিয়েছে, শনিবার বানতলা চর্মনগরী (Bantala lather complex) আচমকাই আগুন লাগে। চামড়ার জিনিস মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। স্থানীয় শ্রমিকরাই প্রথমে বিষয়টি দেখতে পায়। তাঁরাইআগুন নেভানোর কাজ শুরু হয়। খবর যায় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলবাহিনী। তাঁরাই আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। ঘটনার সময় ৯ নম্বর জোনের ৬৫ নম্বর প্লটে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ আগুন টের পান তাঁরা। আগুন লেগেছে টের পেতেই হুড়োহুড়ি পড়ে যায়। আগুনে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়েছে। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে কতটা কী পুড়েছে, ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে নদিয়ার ( Nadia) শান্তিপুরের বড়বাজারের তরকারি বাজারে আগুন লাগে। আগুনের গ্রাসে ছাড়খাড় হয়ে যায় একাধিক দোকান। স্থানীয়রাই প্রথমে আগুন দেখতে পায়। তাঁরা দমকল ও পুলিশে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন কতটা ক্ষয়ক্ষতি করেছে তা এখনও জানা যায়নি। মোট ২টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করেছেন।

 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ভোটকুশলী সংস্থা ‘আই-প্যাক’ র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ