রবির সকালে ফের আগুন, জ্বলছে চাঁদনি চকের সিএসসি’র অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে ফের অগ্নিকাসাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। রবিবার সকালে চাঁদনি চকের সিএসসি অফিসের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। এখনও পর্যন্ত সূত্র মারফত এই তথ্যই পাওয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল একাধিক বাহিনী। আগুন নিয়ন্ত্রণে, তবে এখনও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি।

জানা গিয়েছে রবিবার সকাল সাতটা দশ মিনিট নাগাদ ওই ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তারপরেই শোনা যায় বিস্ফোরণের শব্দ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে সৃষ্টি হয় আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীদের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণ আগুন নেভেনি। সূত্রের খবর, কোথাও কোথাও চাপা আগুন থাকতেই পারে। তাই আগুন নেভানোর কাজ চলছে।

কিভাবে যে রবিবারের সকালে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের মতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে হয়তো, আরও বড়সড় আগুন লাগার ঘটনা ঘটতে পারত। বহু এলাকা এখনও পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় অঘটন কিছু ঘটেনি।

কলকাতায় ইদানিং সময়ে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই মাত্র দিন তিনেক আগে লালবাজারের কাছে গাড়ির যন্ত্রাংশের গুদামে আগুন লেগেছিল। কয়েক ঘন্টার মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন লাগার কারণে চারদিক কালো ধোঁয়ায় কারণে ভরে যায়। তার জেরই এখনও কাটেনি, মানুষের মুখে মুখে চলছে এই নিয়ে আলোচনা। তার আগেই ফের আগুন লাগল রবিবার।

স্বামীকে বেঁধে স্ত্রীর উপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি