চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুলিয়ায় পুলিশের দফতরে বিধ্বংসী আগুন

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী আগুনে (Fire) ভস্মীভূত হয়ে গেল পুরুলিয়ার (Purulia) পুলিশ দফতরের গোয়েন্দা বিভাগের কার্যালয়। মঙ্গলবার সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ফলে বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ আগুন (Fire) লাগে পুরুলিয়া পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসে। পুরুলিয়ার ভগৎ সিং মোড় এলাকায় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (District Intelligence Branch) অফিসে আগুন লাগার পর ভিড় জমে যায়। স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাত সকালে এমন ঘটনার খবর পেয়ে বহু মানুষ ওই গোয়েন্দা অফিসের কাছে জড়ো হন। অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছয় দলকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা। দমকল বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। গোয়েন্দা অফিসে এই অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ও নথিপত্র পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে অফিসে থাকা আসবাবপত্রও।

অন্যদিকে কীভাবে গোয়েন্দা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। গোয়েন্দা অফিসে অগ্নিকান্ডের ঘটনা কীভাবে ঘটলা তা নিয়ে সরব হয়েছে পুরুলিয়ার বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ