মুর্শিদাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত পুড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, রানিতলা : মুর্শিদাবাদের রানিতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত পুড়ে মৃত্যু হল তিন শিশুর। মৃতদের মধ্যে ২ জন যমজ ভাই ও ১ বোন। ৯ বছরের মৃত যমজ শিশুর নাম সাহিল ও আদিল। সাত বছরের শিশু কন্যার সাজিদার মৃত্যু হয়েছেশনিবার রাত প্রায় ১২টা নাগাদ রানিতলা থানার অন্তর্গত বেনিপুর ভাঙ্গনপাড়া এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। তিন শিশুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা। কিন্তু মা বেঁচে গেলেও মৃত্যু হয়েছে ৩ শিশুর।

জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১২টা নাগাদ রানিতলা থানার অন্তর্গত বেনিপুর ভাঙ্গনপাড়া এলাকায় তিনটা বাড়ি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।  শয়ন শেখ, স্বয়ং শেখ ও নয়ন শেখ তিন ভাইয়ের বাড়িতেই আগুন লাগে। প্রথমে একটি বাড়িতে আগুন লাগে। পড়ে সেই আগুন ছড়িয়ে পড়ে। পর পর তিনটি বাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। শয়ন শেখ বাড়িতে না থাকায় তার স্ত্রী যমজ ছেলে ও এক মেয়ে নিয়ে রাতে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন।

আচমকাই বাড়িতে আগুন লেগে যাওয়ায় বাড়ির আশেপাশের মানুষ চিৎকার করতে থাকে। সেই চিৎকার শুনে বাড়ি থেকে সকলেই বাইরে চলে আসে। ঘুমের মধ্য়েই পুড়ে মৃত্যু হয়েছে ৩ শিশুর। স্থানীয়রাই এসে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। তাঁরাই ৩ শিশুকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসা তাদের তিনজনকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রাণীনগর থানার পুলিশ ও বিধায়ক রেয়াত হোসেন সরকার। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার, ও রানিতলা থানার পুলিশ প্রশাসন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার