কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, মালদা মেডিক্যালের মাতৃমা বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আচমকায় মালদা মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুনের আঁচ পেতেই হাসপাতাল জুড়ে শুরু হয় হুড়োহুড়ি। সরানো হয় প্রসূতি ও সদ্যোজাতদের। খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।

বৃহস্পতিবার দুপুরে মাতৃমা বিভাগের সামনে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। হাসপাতালের কর্মীরাও আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল এবং হাসপাতাল কর্মীদের সহযোগিতায় বেশ কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, মাতৃমা বিভাগের সামনে পড়ে থাকা সিগারেটের আগুন থেকে এই আগুন লেগে থাকতে পারে। সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে অনেকে মনে করছেন। অন্যদিকে শর্টসার্কিটের জেরে এই আগুন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। হাসপাতালে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। 

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া