গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় বিপর্যয়ে দায় কার? এই নিয়ে টানাপোড়েন চলছে। গতকাল, বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই গুদামের নকশার একটি নথি দেখান। তাতে মেয়র থাকাকালীন সই করেছিলেন ফিরহাদ হাকিম। গতকালই মুখ্যমন্ত্রী বলেন, এই বিপর্যয়ে যাঁরা অভিযুক্ত কাউকে রেয়াত করা হবে না। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে ওই গুদামের নকশাতে ভুল ছিল। যদিও কলকাতা পুরসভা জানুয়ারি মাসে অন্য কথা বলেছে তারাতলার গুদামটিকে নিয়ে। ওই গুদামের নকশাকে নির্ভুল দাবি করা একটি নথি প্রকাশ্যে এসেছে। যেটি পুরসভার তরফেই প্রকাশ করা হয়েছিল ওই গুদামের নকশা পাসের সময়ে। যাতে সই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের (সেই সময়ে তিনি মেয়র পদে ছিলেন)। ওই নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, ‘বহুতল (এ ক্ষেত্রে গুদাম) তৈরির ক্ষেত্রে কোনও অনিয়ম হচ্ছে না।’ তার মানে কলকাতা পুরসভা নিজেই তারাতলায় ওই গুদাম তৈরি করার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল। আর তাতে সম্মতি ছিল তৎকালীন মেয়র ফিরহাদের! অন্তত নথিতে থাকে তাঁর সই সেই প্রমাণই দিচ্ছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কী ফিরহাদ সব জেনেই এমন কাজ করেছেন? দুর্নীতির সঙ্গে যুক্ত তিনিও?

আরও পডুন: তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

অথচ তারাতলার বিপর্যয়ে নিজের দায় এড়িয়ে গিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ। গতকাল, তিনি জানান, সইয়ের বিষয়ে কোনও এক্তিয়ার ছিল না তাঁর। কিন্তু নকশা ও পুর নথিতে থাকা তথ্য উল্টো কথা বলছে। নকশাকে নির্ভুল বলা পুর নথিতে দেখা যাচ্ছে, ফিরহাদ ছাড়াও পুরসভার নির্মাণ বিভাগের ডিরেক্টর এবং পুর কমিশনারের সই রয়েছে। নির্মাণের নকশা অনুমোদনের জন্য আবেদনকারী হিসেবে শম্ভুনাথ বেহেরার নাম লেখা হয়েছে। শম্ভুনাথ ‘বেহেরা ব্রাদার্স’ নামক সংস্থার অন্যতম অংশীদার হিসাবে এই আবেদন করেছিলেন। চলতি বছরের জানুয়ারি গুদামের নকশাটি পাস হয়েছিল। তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় গতকাল রাতেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, ‘কলকাতা পুরসভায় কালী না-বললে কোনও প্ল্যান পাস হয় না। ও সব জানে।’ তারপরেই গতকাল রাতে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন কালীচরণ।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?