বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উত্তাল সমুদ্র , ফিরে এল একের পর এক ট্রলার

Share:

নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ডহারবার: মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর । গভীর সমুদ্রে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসন্ন নিম্নচাপের দরুন।একের পর এক ট্রলার ফিরে এল। ডায়মন্ড হারবারে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের(Sundarban) হাজার হাজার মৎস্যজীবী পরিবার এবং এলাকাবাসীর আতঙ্কের প্রহর গোনা শুরু হল। আবারো দুর্যোগের হাত ছানি।ফিরে আসল মৎস্যজীবীদের ট্রলার। পুবে হাওয়া মাঝে মাঝে ঝির ঝির বৃষ্টি জানান দিচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া আসছে।ইতিমধ্যে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আবারো নিম্নচাপ। সমুদ্র হতে পারে উত্তাল। বইতে পারে ঝড়ো হাওয়া। সমুদ্র উত্তাল (Rough Sea)থাকার কারণে উপকূলে ফিরে আসতে হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনও ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না।

কারণ এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। তাই সব ট্রলারগুলি বাধ্য হয়েই উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা(Fisherman)। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলার গুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্র পাড়ি দেবে। কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে তাঁরা মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত। তবে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম মাসেই ভালো মাছ উঠেছিল। এরপর থেকেই হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে।

এখন বেশিরভাগ সময়েই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে, মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে। বারবার আবহাওয়া খারাপের জন্য মৎস্যজীবী পরিবারের সংসারে  কখনো অনাহারে দিন কাটাতে হচ্ছে। বাধ্য হয়ে মৎস্যজীবীরা পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে বলে তাদের আক্ষেপ। আবহাওয়া বিরুদ্ধে চলে যাওয়ায় তাই বাকি মৎস্যজীবীদের এখন উপকূলের কাছে অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য।

বিজেপি কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলার ঘনিষ্ঠ রাজু বিশ্বাস

বনগাঁ-শিয়ালদহ লোকালে বড় দুর্ঘটনা, আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

কলকাতা পুরসভার সেন্ট্রাল বিল্ডিংয়ে দিন–রাত কড়া নজরদারি, নিশ্ছিদ্র নিরাপত্তা কেন?‌

‘ওর যেন নজর না লাগে, ঈশ্বর ওকে আশীর্বাদ করুক’, বৈভবের জন্য প্রার্থনা ববি দেওলের

ক্যারামেল পপকর্ন মোকা কোল্ড কফি! গরমে ট্রাই করুন এই ইউনিক রেসিপি

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

ব্যক্তিগত সফরে ভারতে ট্রাম্প কন্যা টিফানি, স্বামীকে নিয়ে গেলেন বিশেষ জায়গায়

বিধানসভার সইকাণ্ডে অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি টিম

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

মুখে দিলেই মিলিয়ে যাবে! চটজলদি বানিয়ে নিন সুস্বাদু কাস্টার্ড সেমাই

‘‌জনসংখ্যা নিয়ন্ত্রণেরও চেষ্টা করবেন’‌, মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে