সোনারপুরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ৫

প্রকাশ্যে দিনের আলোয় গুলি চালানোর ঘটনা  ঘটল সোনারপুরে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর ফ্লাইওভারের নীচে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে দিনের আলোয় গুলি চালানোর ঘটনা  ঘটল সোনারপুরে। গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয় স্থানীয় ব্যবসায়ী ও মানুষজনের মধ্যে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানার কাছেই ফ্লাইওভারের নীচে। এই ঘটনায় ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তি সোনারপুর ফ্লাইওভারের নীচে মাছের বাজার রয়েছে সেখানে এসে প্রথমে উপস্থিত লোকজনকে হুমকি দেয়। তারপর গুলি চালাতে শুরু করে। গুলি চালিয়ে ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালিয়ে যায় ওই ব্যক্তি। যদিও কারোর গায়ে গুলি লাগেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতী ‘পুলিশ’ লেখা গাড়িতে চেপে ঘটনাস্থলে এসেছিল। জানা গিয়েছে ওই দুষ্কৃতীর নাম গোপাল হালদার। দিনের আলোয় প্রকাশ্যে এমন ঘটনায় হতবাক স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। আতঙ্কিত হয়ে পড়েন তারা। ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা শুরু করেন তদন্তকারীরা। অভিযুক্তের খোঁজে তল্লাশি নেমে গোপাল হালদারকে গ্রেফতার করে পুলিশ। গোপালের সঙ্গে এই গুলিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও চার জনকে গ্রেফতার করেছে তদন্তদকারীরা। ৫ জনকে ঘাসিয়াড়া মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের কাছ থেকে গ্রেফতার করে পুলিশ। গোপাল হালদার ছাড়া বাকি চার ধৃতের নাম যথাক্রমে দীপক দেবনাথ, জয়দেব দাস, মনোরঞ্জন দাস, দীপ মন্ডল। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে তাদের।

উল্লেখ্য কিছুদিন আগে বাঁশদ্রোণীতে গুলিচালনার ঘটনা ঘটেছিল। গুলিবিদ্ধ হয়েছিল দুই ব্যবসায়ী মলয় দত্ত এবং বিশ্বনাথ সিং।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL