‘মাকে ছাড়া কষ্ট হয়’, মমতা দিদুনকে খোলা চিঠি ছোট্ট ঐতিহ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি : মাকে কাছে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল আসানসোলের ছোট্ট ঐতিহ্য। বছর ৫-র ছেলেটি বাড়িতে থাকে বাবা ও দাদুর সঙ্গে। মা স্বাগত পাইন উত্তর দিনাজপুরে একটি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। কাজের জন্য স্বামী সন্তানকে রেখে ২০২১ থেকে কাজ করছেন। বাড়িতে বাবা ও দাদুর সঙ্গে থাকে ঐতিহ্যর। মায়ের জন্য মন খারাপ হয়। তাই মুখ্যমন্ত্রীকে দিদুন সম্বোধন করে খোলা চিঠি দিল সে।

চিঠিতে সে লিখেছে, প্রিয় মমতা দিদুন, নাম ঐতিহ্য দাস (৫)। বাড়ির আসানসোলে। মা উত্তর দিনাজপুরের প্রাইমারি শিক্ষিকা। অনেক দূরে থাকায় মা আসতে পারেন না। অনেকদিন পর পর বাড়ি আসায় মায়ের জন্য কষ্ট হয়। মাকে ছাড়া থাকতে কষ্ট হয়। মাকে খুব ভালবাসে। মুখ্যমন্ত্রী যেন তার মাকে বাড়ি পাঠিয়ে দেন। অর্থাৎ মায়ের ট্রান্সফারের আর্জি জানিয়েছে সে। মা যেন তাকে ছেড়ে না যায়। মায়ের থেকে দূরে থাকতে আর চায় না সে।

উত্তর দিনাজপুরের রহতপুর এফপি স্কুলে ২০২১ সালে চাকরি পেয়েছিলেন স্বাগতা পাইন। তিনি জানিয়েছেন, প্রথমে সন্তানকে সঙ্গেই রেখেছিলেন। কিন্তু ঐতিহ্যের অ্যাজমার সমস্যা থাকায় শীতে কষ্ট হত। তাই ছেলেকে আসানসোলের বাড়িতেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ঐতিহ্যের বাবা একজন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী। স্বাগতার বাপের বাড়ি ইন্দপুরের বনকাটি গ্রামে। ঐতিহ্য এমন চিঠি লিখবে, তা ভাবতেও মারেনি পরিবারের সদস্যরা। ঐতিহ্যের কথায়, মাকে কাছে পেতেই চিঠি লিখেছে সে। এক মাত্র তিনিই পারেন, মাকে কাছে এনে দিতে। মা কাছে চলে এলে ধন্যবাদও জানাবে সে।

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর