সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ১ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরা প্রেমীদের জন্য কিছুটা দুঃসংবাদ।আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যে দেশি ও বিদেশী মদের দাম বাড়ছে। শুধুমাত্র বিয়ারের বোতলের দাম অপরিবর্তিত থাকছে। আগে রাজ্য আবগারি দফতরের পক্ষ থেকে মদের দাম বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার রাজ্য আবগারি দপ্তরের পক্ষ থেকে কোন মদের কি দাম বৃদ্ধি হচ্ছে তা জানিয়ে দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৭৫০ মিলিমিটার বিদেশি মদের(Foreign Liquor) দাম বোতল প্রতি ৩০ থেকে ৪০ টাকা বাড়ছে। তবে ১৮০ মিলিমিটার মদের বোতলের ক্ষেত্রে ১০ টাকা দাম বাড়ানো হচ্ছে। এর ফলে ২০২৫ থেকে ২০২৬ সালের অর্থবর্ষে অতিরিক্ত রাজস্ব ৪০০০ কোটি টাকা বাড়বে রাজ্যের।

বিয়ারের দাম অপরিবর্তিত রেখে পরবর্তীকালে দেশী এবং অন্যান্য লাইসেন্স প্রাপ্ত মদের ক্ষেত্রেও ধাপে ধাপে অতিরিক্ত শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যে আবগারি দফতর। তবে ৩০ নভেম্বর পর্যন্ত পুরনো দামেই মদ মজুদ ও বিক্রি করা যাবে। সে ব্যাপারে মত সংস্থাগুলি সহ পাইকারি বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যদি কেউ এই নির্দেশ অমান্য করে সেক্ষেত্রে করা ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য আবগারি দফতর। রাজ্যের সব লাইসেন্স প্রাপ্ত মদের দোকানগুলিতে এই নতুন মদের মূল্য তালিকা পাঠানোর কাজ শুরু হচ্ছে।

সাধারণ ক্রেতাদেরও নতুন দাম সম্পর্কে আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হবে বলে বলা হয়েছে। মদের দাম বললেও বাজারে যাতে তার যোগান থাকে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না হয় তার ওপর নজরদারি চালাবে আবগারি দফতর(Excise Department)। গত দুর্গাপূজো সহ উৎসবের মরশুমে রাজ্যে সর্বকালীন রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। কৌশিকী অমাবস্য্যায় তারাপীঠে রেকর্ড পরিমান মদ বিক্রি হয়েছে। যা থেকে রাজ্য সরকারের আয় হয়েছে যথেষ্ট।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা