ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির লোকজন নিমন্ত্রণ রক্ষায় বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই দিনের আলোয় ঘটে গেল দুঃসাহসিক চুরি। তালা ভেঙে বাড়িতে ঢুকে সোনার গয়না, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে একদল সন্দেহভাজন যাযাবর মহিলার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে।

পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নিরোল গ্রামের বৈরাগ্যপাড়ায় দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভিক্ষা চাওয়া বা বিভিন্ন অজুহাতে এলাকায় ঘোরাফেরা করা কয়েকজন যাযাবর মহিলা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা নিমন্ত্রণ বাড়িতে যান। সেই সময় বাড়িটি সম্পূর্ণ ফাঁকা ছিল। অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা বাড়ির মূল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি ও লকার ভেঙে সেখানে রাখা সোনার গয়না, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। বাড়ির মালিক গায়ত্রী সিংহ জানান, প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে তাঁরা প্রথম জানতে পারেন যে বাড়ির দরজা খোলা অবস্থায় রয়েছে। দ্রুত বাড়িতে ফিরে এসে তাঁরা দেখেন ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। আলমারির লকার ভাঙা এবং মূল্যবান সামগ্রী নিখোঁজ।

আরও পড়ুন: শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পরিবারের দাবি, চুরির ঘটনায় সোনার কানের দুল, আংটি, দুটি সোনার পলা বাঁধানো, চার গাছা চুড়ি, নগদ ১৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেনার জন্য আলাদা করে রাখা আরও ৭ হাজার টাকা খোয়া গিয়েছে। সব মিলিয়ে উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন দুই মহিলাকে আটক করেন। তবে গ্রামবাসীদের একাংশের ধারণা, এই চুরির ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল। তাঁদের মতে, দুই মহিলা ধরা পড়লেও অন্য সহযোগীরা চুরি হওয়া গয়না ও টাকা নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই মহিলাকে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দিনদুপুরে এমন সাহসী চুরির ঘটনায় নিরোল গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেই বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?