চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডোমকলে তৃণমূল প্রার্থী প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিনিধি: ভোট ঘোষণা পর আগেই  প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি ও সিপিএম। তৃণমূল কি চমক দেয় সেই দিকেই নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। একাধিক কেন্দ্রে দিকে ছিল বাড়তি নজর। অবশেষে মঙ্গলবার বহু প্রতীক্ষিত প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। মুর্শিদাবাদের হেভিওয়েট কেন্দ্র  ডোমকলে তৃণমূল প্রার্থী প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবীর। 

তৃণমূলের প্রার্থী তালিকায় এবারে খুব বেশি চমক দেয়নি তৃণমূল। মহিলাপ্রার্থীদের উপর বিশেষ জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবারে  ৫০ শতাংশ মহিলা প্রার্থী ভোটে লড়াই করবেন। ৯৫ জন সংরক্ষিত শ্রেণির প্রার্থী রয়েছেন,  এদের মধ্যে ৭৮ জন তফসিলি জাতির। ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী ২৬-এর নির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়ছেন। তালিকায় ঠাই পেয়েছেন দুজন প্রাক্তন পুলিশ কর্তা। চাঁচল থেকে লড়বেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বালুরঘাটে তৃণমূলের প্রার্থী হলেন নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ  

প্রার্থী তালিকায় নবীন-প্রবীণ সব নেতারাই রয়েছেন।   ২৬-এ  নবীন প্রজন্মের বেশ কিছু নতুন মুখকে সামনে এনেছে তৃণমূল।  এই প্রসঙ্গে মমতা বলেন, ‘আমরাই একমাত্র দল যাদের তিন জেনারেশন তৈরি।’ তালিকা ঘোষণার আগেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্য়ায়।  মমতা বলেন, “লড়াইটা মেঘের আড়াল থেকে লড়ছেন কেন, সামনে থেকে লড়ুন। প্রকাশ্য়ে সভা করুন। সব অফিসারই আমাদের অফিসার। বিজেপির কোনও সম্ভাবনাই নেই। সিট এবার আরও কমবে বিজেপির। বারবার মানুষকে লাইনে দাঁড় করিয়ে নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন। এটা বাংলার অস্মিতার লড়াই, বিজেপির অস্তিত্বের লড়াই।”

Published by:

Share Link:

More Releted News:

‘‌মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’‌ কেন্দ্রকে কড়া প্রশ্নবাণ মমতার

‘নির্লজ্জ অর্থমন্ত্রী এসে কার্ড বিলি করছে’, মাথাভাঙা থেকে নিশানা মমতার

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

‘‌যারা বলছে তাড়িয়ে দেব, তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠাব’‌, তোপ মমতার

ভোটমুখে বড় সাফল্য নবদ্বীপ থানার পুলিশের, নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেফতার ১

LIVE

LIVE ‘অ্যাকাউন্ট নম্বর দিলে, সব লুট করে নেবে!’, সতর্ক করলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ