ভদ্রেশ্বরে একসঙ্গে অগ্নিদগ্ধ গোটা ব্যবসায়ী পরিবার, আগুন কীভাবে লাগল, ঘনাচ্ছে রহস্য

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড! একসঙ্গে অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার। গুরুতর আহত অবস্থায় পরিবারের ৪ সদস্য কে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড! একসঙ্গে অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবার। গুরুতর আহত অবস্থায় পরিবারের ৪ সদস্য কে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (৯ এপ্রিল) দুপুরে ভদ্রেশ্বর থানার অন্তর্গত মনসাতলা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে কী কারণে বাড়িতে আচমকা আগুন লেগে গেল, তা জানা যায়নি। সেই সময়ে বাড়িতে চার সদস্যের বাস ছিল।

সকলেই একসঙ্গে অগ্নিদগ্ধ হয়েছেন। ক্রমশ রহস্য ঘনাচ্ছে। সূত্রের খবর, বুধবার দুপুরে আচমকাই তাঁদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে পড়শিরা ছুটে যান।গিয়ে দেখতে পান, পরিবারের চারজনের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু আচমকা কীভাবে তাঁদের বাড়িতে আগুন লেগে গেল, তা বুঝে উঠতে পারছেনা কেউই। ঘটনায় গুরুতর জখম হয়েছেন, পরিবারের গৃহকর্তা রমেশ মান্না (৫৩), তাঁর স্ত্রী সুস্মিতা মান্না (৪৮), দুই মেয়ে পৃথা মান্না (২৪) এবং পর্ণা মান্না (২২)। তাঁদেরকে তড়িঘড়ি উদ্ধার করে চন্দন নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু পরে তাঁদের অবস্থার অবনতি ঘটলে চারজনকেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি তাঁদের বাড়িতে ছুটে যান ভদ্রেশ্বর থানার পুলিশ। তাঁরাই চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ইচ্ছে করে তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তবে কী কারণে, তা জানা যায়নি! বর্তমানে অগ্নিদগ্ধ ব্যবসায়ী পরিবারকে হাসপাতালে দেখতে গিয়েছেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন