পুরুলিয়ার সামগ্রিক উন্নয়নে চারজন তৃণমূল সাংসদ দিলেন বিপুল টাকা, কে কত দেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার উপর গরম কাল। এই আবহাওয়ায় জলের সমস্যা দেখা দিতে পারে। তাই জঙ্গলমহলের শুষ্ক জেলা পুরুলিয়ার সামগ্রিক উন্নয়ন ঘটাতে তৃণমূল কংগ্রেসের চার রাজ্যসভার সাংসদরা কল্পতরুর ভূমিকা নিলেন। এই চার সাংসদ পুরুলিয়ার উন্নয়ন কাজ করার জন্য প্রায় ৯ কোটি টাকা তুলে দেন পুরুলিয়া জেলা প্রশাসনকে। ফেব্রুয়ারি মাসেই প্রকল্প রিপোর্ট তৈরি করে নোডাল এজেন্সি কলকাতা পুরসভার মধ্য দিয়ে মোট ৮ কোটি ৭০ লক্ষ টাকা পুরুলিয়া জেলা প্রশাসনকে দেন তাঁরা।

তৃণমূলের চার সাংসদ কারা?‌ এদিকে চার সাংসদ মিলিয়েই প্রায় ৯ কোটি টাকা দিয়েছেন। সাগরিকা ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বারাইক টাকা দিয়েছেন। এই বিপুল টাকা পুরসভা ও ব্লক মিলিয়ে মোট ১৯টি কাজে ব্যয় করা হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, সাগরিকা ঘোষ সবচেয়ে বেশি ৪ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছেন। সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ১ কোটি ৬২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছেন। সাংসদ সুস্মিতা দেব দিয়েছেন ১ কোটি ২৫ লক্ষ এবং প্রকাশ চিক বরাইক দিয়েছেন ১ কোটি টাকা। এই টাকা দিয়ে এবার জঙ্গলমহলের ব্লকগুলিতে বেশ কয়েকটি কাজ হবে।

কোথায় কোথায় খরচ হবে?‌ পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, সাগরিকা ঘোষের অর্থ খরচ করা হবে মানবাজার ২, কাশীপুর, সাঁতুড়ি, হুড়া, রঘুনাথপুর ১, মানবাজার ১, বরাবাজার, ঝালদা ১, আড়শা ও ঝালদা ২ ব্লকে। ঝালদা ১ ব্লকেই রয়েছে দুটি কাজ। সোলার পাম্প, রাস্তা সংস্কার, ঢালাই রাস্তা নির্মাণের মতো কাজ রয়েছে ওই সাংসদের অর্থে। আর সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অর্থে পাঁচটি জায়গায় কাজ হবে। বলরামপুর, রঘুনাথপুর ১, রঘুনাথপুর ২ ও পাড়া ব্লকে। তার মধ্যে রঘুনাথপুর ২ ব্লকে রয়েছে দুটি কাজ। এই সাংসদের অর্থে বলরামপুর বাসস্ট্যান্ডের উন্নয়ন, বাঁশগড় গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, রঘুনাথপুর ২ ব্লকে চেলিয়ামতে বাউরি সমাজের কমিউনিটি হল নির্মাণ। পাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রেও কাজ হবে।

আর কী জানা যাচ্ছে?‌ সাংসদ সুস্মিতা দেবের ১ কোটি ২৫ লক্ষ টাকায় বান্দোয়ান ও মানবাজার ১ ব্লকে কাজ হবে। বান্দোয়ানে গুড়ুর হাসপাতালের কাজ ছাড়া মানবাজার ১ ব্লকের নানা গ্রামে সোলার লাইট বসানো হবে। সাংসদ প্রকাশ চিক বরাইকের দেওয়া টাকায় পুরুলিয়া পুরসভার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প করা হয়েছে। তাঁর দেওয়া অর্থে পুরুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে কর্পূর বাগান এলাকায় কাউ শেডের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করা হবে। এই শহরে দাবিহীন গরুদের নিয়ে বড় সমস্যায় রয়েছে পুরুলিয়া পুর কর্তৃপক্ষ। গরু রাখার জায়গা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। তাই সেই কাজও করা হবে।

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন