সুখবর! পুজোয় বিনামূল্যে পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আসানসোলে

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : সামনেই পুজো। বাকি রয়েছে পুজোর আর মাত্র ১৪ দিন। চোখের পলকে চলে আসবে ষষ্ঠী, সপ্তমী। বোধন দিয়ে পুজোর সূচনা হয়ে সপ্তমীতে নবপত্রিকা স্নান। পুজোয় মেতে উঠতে প্রস্তুত রাজ্য়বাসী। এই পুজোর সময়ে সুখবর আসানসোলে। পুজোর সময়ে সন্ধে থেকে ভোর ৪টে পর্যন্ত বন্ধ বাস ও টোটো। তাই ওই সময়ে একাধিক জায়গায় পার্কিং বিনামূল্য রাখা হচ্ছে। আসানসোলের বার্নপুরের ভারতী ভবনে হিরাপুর থানায় একটি কো-অর্ডিনেশন বৈঠক হয়েছে। সেখানে ৯৪টি দুর্গাপুজো এবং ১৮টি মহাবীর আখড়া কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছে। সেখানে বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

এদিন আলোচনা করা হয়েছে  রাস্তা মেরামত, অনুমতিপত্র পাওয়া, নির্বিঘ্নে বিসর্জন, পুজোর সময়ে কোনও সমস্যা নিয়ে। দমকল বিভাগের তরফে প্যান্ডেলের উচ্চতা, প্রবেশ ও প্রস্থান গেটের দৈর্ঘ্য ও প্রস্থ সম্পর্কে অবহিত করা হয়। মণ্ডপে অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ট্র্যাফিক গার্ডের পক্ষ জানানো হচ্ছে, পুজোর সময়ে একাধিক জায়গায় ওয়ান ওয়ে রাস্তার প্রবেশাধিকার থাকবে না। একাধিক টোটো ও বাস বন্ধ থাকবে। পোলো গ্রাউন্ড, ত্রিবেণী মোড়, রাজস্থান ক্লাবে বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।

পুজোর সময়ে যাতে কোনও সময়ে অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য সিসিটিভি লাগাতে হবে। প্রয়োজনীয় ফ্লেক্স লাগানোর সঙ্গে ঘাটে প্রতিমা বিসর্জনের সমস্যা সমাধান করা হবে। বিসর্জনে ডিজে নিষিদ্ধ করা হয়েছে। অস্ত্র প্রদর্শন করাও চলবে না। কোনওরকম প্রতীকী অস্ত্র ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। মানুষের সুবিধার জন্য বিনামূল্যে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের