নদিয়ার চাপড়ায় বাড়ির পেছন থেকে উদ্ধার হল তাজা বোমা

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬টি দেশি তাজা বোমা উদ্ধার করলো নদিয়া জেলার চাপড়া থানার পুলিশ। রবিবার নদিয়ার চাপড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, পুকুরিয়া গ্রামের জনৈক সোনা শেখের বাড়ির পিছনে অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে বিস্ফোরক মজুত করা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

অভিযানের চালিয়ে পুলিশ মোট ৬টি তাজা দেশি বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা প্রাথমিক অনুসন্ধান শুরু করে এবং প্রমাণ সংগ্রহ করেন। বোমাগুলোকে উদ্ধার করার পর চাপড়া থানায় মামলা রুজু করার প্রক্রিয়া চালু রয়েছে।

পাশাপাশি, বোমা রাখার উদ্দেশ্য কী ছিল, কারা এর সঙ্গে যুক্ত এবং কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিস্তৃতভাবে তদন্ত শুরু হয়েছে। চাপড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এর আগেও এ রাজ্য থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। মাস কয়েক আগে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশিয়া গ্রামে এমনই তাজা বোমা উদ্ধার হয়েছিল। সকালবেলা ঘুম ভেঙে ঘরের দরজা খুলতেই মিষ্টির প্যাকেট দেখতে পান চৌরাশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডলের মা। কে মিষ্টির প্যাকেট রেখে গেল, কেনই বা রেখে গেল- এসব সন্দেহ নিয়েই তিনি ডাকেন ছেলেকে। বাপ্পা এসে মিষ্টির প্যাকেটটি খুলতেই দেখা যায় তার মধ্যে রাখা আছে দুটি বোমা। এই ঘটনা জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল পুলিশ।

আত্মঘাতী দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন