ঠাকুর দেখায় দারুণ সুযোগ, এবার নাম মাত্র মূল্যে এসি-নন এসি বাসে প্রতিমা দর্শন

Share:

নিজস্ব প্রতিনিধি: মহামায়া এসে গিয়েছেন মর্ত্যে, চারদিকে তাই উৎসবমুখর পরিবেশ। এর মধ্যের রাজ্য পরিবহন দফতর আনল এক দারুণ সুযোগ।  কলকাতার পুজো দেখার জন্য শহরতলী এবং মফঃস্বল থেকে বহু মানুষ ভিড় করেন। এবার সেই কথা ভেবেই এগিয়ে এলো রাজ্য। রাজ্য পরিবহন দফতরের পক্ষ থেকে এবার এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে । শহরের বাসিন্দারা এবার কম খরচে বারাসত থেকে এসি বা নন এসি বাসে করে কলকাতায় আসতে পারবেন।

এর ফলে সর্বজনীন পুজোগুলি তো দেখতে পারবেন বটেই, পাশাপাশি বনেদি বাড়িগুলির পুজোতেও তাঁরা অংশ নিতে পারবেন। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই পরিষেবা মিলবে। সরকারি বাস পরিষেবা পাওয়া যাবে বারাসাতের কলোনি মোড় থেকে সকাল ৯ টা ১৫ মিনিটে।  বারাসত থেকে এসি ভলভো বাসের ভাড়া রাখা হয়েছে মাথাপিছু ২৩০০ টাকা করে। এর মধ্যে থাকছে জল খাবার, লাঞ্চ। বিকেলে দেওয়া হবে চা এবং স্ন্যাকস। আর বারাসত থেকে নন এসি বাসের ভাড়া মাথাপিছু ৫৫৫ টাকা।

পরিবহন দফতর থেকে আরও জানা গিয়েছে যে চলতি বছর অষ্টমীর দিন একটি এক্সিকিউটিভ বাসে বারাসত থেকে জয়রামবাটী কামারপুকুরের পুজোর দর্শন এবং ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই বাস বারাসত কলোনি মোড় থেকে ছাড়বে ভোর সাড়ে চারটের দিকে। পরিবহন দফতর এই পরিষেবার জন্য ৯০০ টাকা করে ধার্য করেছে। বারাসতে তিতুমীর বাস স্ট্যান্ড কলোনির মোড় থেকে দর্শনার্থীরা চাইলে আগে থেকেই এই বাসীর বুকিং করতে পারবেন। অনলাইনেও টিকিট কাটার সুযোগ রয়েছে।

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী