সাইকেলে চেপে একগুচ্ছ সমাজ সচেতনতার বার্তা নিয়ে বিশ্ব জয়ের পথে জোজো কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: একটা সাইকেল, মনে প্রচন্ড সাহস, সঙ্গে একগুচ্ছ সমাজ সচেতনতার বার্তা নিয়ে বিশ্ব জয়ের পথে মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস ওরফে জোজো কুমার। সাইকেলে ভর করেই দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সফর শেষ করেছে জোজো(JOJO)। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি সম্পতি বাঁকুড়ার(Bakura) শুশুনিয়া পাহাড়ে এসে পৌঁছাল জোজো। দূষণমুক্ত পরিবেশ, বিশ্বজুড়ে বৃক্ষরোপন, রক্তদান সহ একাধিক সমাজ সচেতনতার বার্তা নিয়ে তার এই যাত্রা।

ছোট থেকে সাইকেলের প্রতি আলাদা এক ভালোবাসা প্রসেনজিতের, যখনই সুযোগ পেতো সাইকেল নিয়েই ছুট দিত। হয়তো তখনই বোনা হয়ে গিয়েছিল আজকের স্বপ্ন। তাই একটু বড় হতেই জেলা ছাড়িয়ে রাজ্যে এবং রাজ্য ছাড়িয়ে বিভিন্ন দেশের দিকে রওনা দিতে চলেছে লালগোলার বাসস্ট্যান্ড এলাকার সকলের প্রিয় জোজো কুমার। ২০১৯ সালে সাইকেল চালিয়ে তেপান্তরের পথে নাম দিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিল সে। মোট ২২৮ দিনে ১৬ হাজার ১০০ কিমির পথ পেরিয়ে ভারত জয় করে ঘরে ফিরেছিল। ২০২৩ সালে প্লাস্টিক বর্জনের প্রচারে সাড়ে চার হাজার কিমি সাইকেল(Cycle) চালিয়ে লালকেল্লায় পৌঁছে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে শামিল হয়েছিল জোজো।

এবার ২০২৫ সালে ৪ই জানুয়ারি বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। প্রথমে শ্রীলংকা, তারপর দক্ষিণ ভারতে প্রবেশ করে নেপাল ভুটান এবং বাংলাদেশ পেরিয়ে পৌঁছে যাবে মায়ানমারে। তারপর লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে তার প্রিয় সাইকেল নিয়ে। প্রায় ১৮ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে তার সময় লাগবে দু বছরের মতো। বিশ্বজুড়ে চলবে রক্তদান, প্লাস্টিক বর্জনের প্রচার। সুযোগ পেলে বিদেশের মাটিতেও জোজো লাগাবে চারা গাছ, মানুষকে বার্তা দেবেন সুস্থ শরীর সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাইকেল চালানোর কথাও। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার নিয়ে বছর ২৬ এর এই যুবকের উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে সকলেই।

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি