প্রকাশ্যে ফল বিক্রেতাকে কুপিয়ে খুন,সাতসকালে শিউরে উঠল রাজাবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশ্যে এক ফল বিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ শহরে। সোমবার সকালে রাজাবাজারে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় মেহতাব আলম নামে এক ফল বিক্রেতাকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, সোমবার সকালে রাজাবাজারে ব্যস্ত রাস্তার ওপরেই ফল বিক্রেতার ওপরে হামলা চালায় এক দুষ্কৃতী। বাইকে করে এসে মেহতাব হোসেনর ওপরে চড়াও হয়। আচমকাই এসে ধারাল অস্ত্র দিয়ে কোপের পর কোপ মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। কিন্তু আচমকা কী কারণে এই খুন তা জানা যায়নি।

জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ফল বিক্রেতার। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, অভিযুক্ত প্রথমে মেহবুব আলমের দোকানে আসে। এক কথা দু কথায় দুজনের মধ্যে বচসা শুরু হয়। তারপরেই ফল বিক্রেতাকে মারধোর শুরু করে ওই অভিযুক্ত। পরে ধারালো ছুরি দিয়েই কোপাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ফল বিক্রেতা। বিষয়টি প্রকাশ্যে এভাবে দেখে সকলেই হতবাক হয়ে যান। ফল বিক্রেতাকে কোপানোর পর পালিয়ে যায় অভিযুক্তরা। এরপরই সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় আহমার্স্ট স্ট্রিট থানার পুলিশকে।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযুক্তদের শনাক্তকরণ করার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কি নিয়ে ফল বিক্রেতার সঙ্গে অভিযুক্তদের ঝামেলা শুরু হয়েছিল তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাসি ওই ফল বিক্রেতার সঙ্গে আগে থেকে অভিযুক্তদের পরিচয় ছিল কিনা তা জানার চেষ্টা চলছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা