শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্যায়নী পুজো ঘিরে আনন্দে মাতোয়ারা সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: শীতকালে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। অকালে দূর্গা পুজোকে কেন্দ্র করে নদিয়ার ফুলিয়ায় সাজ সাজ রব। ফুলিয়া বসাকবাড়ির(Basak Bari) দূর্গা পুজোকে কেন্দ্র করে নতুন করে আবারও দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা সকলে।আনুমানিক ৯০ বছর থেকে হয়ে আসছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্যায়নী পুজো। দূর্গা পুজোর মতোই আনন্দে মেতে ওঠে বাড়ির ৮ থেকে আশি সকলেই। বৃন্দাবনে গোপীনরা কৃষ্ণ লাভের আশায় কাত্যায়নি ব্রত করে। তার পরই কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে এসেছিলেন। সেই নিয়ম কে মান্যতা দিয়েই এই কাত্যায়নি পুজো।

তবে পরিবারের প্রবীণ সদস্য শান্তি রঞ্জন বসাক জানান, তার পিতা পুত্র লাভের আশায় এই পুজো শুরু করেন। তারপর তার জন্ম হয়। শুধু তাই নয় এই পুজো করে বাড়ির অনেকেরই পুত্র সন্তান লাভ হয়েছে। যদিও ব্রিটিশ শাসন কালে তৎকালীন সময়ের পুজোয় এখনো কোনো ভাটা পড়েনি। বৈষ্ণব মতে আজও চিরাচরিত নিয়ম মেনে চলছে কাত্যায়নি পুজো(Katayani Puja)। বাড়ির মহিলা সদস্যরা এবং ছোট ছোট বাচ্চারাও এই পুজোয় মেতে ওঠে তারা জানান দুর্গাপুজোর পর থেকে তাদের মনে বিশেষ আনন্দ শুরু হয় বাড়িতে মা আবার আসবে।

নতুন জামা কাপড় কেনা থেকে সিঁদুর খেলা(Sindur Khela) সবেতেই মেতে ওঠেন বাড়ির মহিলারা। আজও দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠে তারপরেই দেবীকে কৈলাসের উদ্দেশ্যে বিদায় জানান বসাক বাড়ির সদস্যরা। এই পুজোকে কেন্দ্র করে এলাকাবাসী তথা সারা ফুলিয়া অঞ্চলের মানুষ প্রসাদ গ্রহণ করে তাদের এই বাড়িতে এমনটাই জানান পরিবারের সদস্যরা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের