গাইঘাটায় ফাঁকা মাঠে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটায় ফাঁকা মাঠে গৃহবধূকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ। ধর্ষণের অভিযোগে গ্রেফতার গৃহবধুর প্রাক্তন প্রেমিক সহ আরো তিন জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম, তরুণ গাইন, অভিজিৎ পাল, রাজা সাহা ও তপব্রত ঢালী। পুলিশ সূত্রে জানা যায় ,গাইঘাটার (Gaighata)বাসিন্দা গৃহবধুর সাথে তরুণ গাইন নামে এক যুবকের বিয়ের আগের থেকে প্রেম- প্রণয়ের সম্পর্ক ছিল। এরপর নির্যাতিতার বিয়ে হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে সেই সম্পর্ক ছিল বলে জানা যায়।

এরপর সম্পর্কের টানা পোড়েন হতেই ওই যুবক বন্ধুদের সাথে যোগসাজস করে গৃহবধূকে দেখা করার নাম করে রাত্রে ডেকে নিয়ে যায়। এরপর স্বরুপনগর থানার(Swarupnagar P.S.) অন্তর্গত এক ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বারংবার গণধর্ষণ করে। শুধু নিজে নয় বন্ধুদের দিয়েও প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ করায়।এরপর নির্যাতিতা মহিলা গাইঘাটা থানাতে(Gaighata P.S.) অভিযোগ জানালে অভিযুক্তদের একে একে গ্রেফতার করে পুলিশ । শনিবার সকালে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করে পুলিশ ।

তদন্তের স্বার্থে ধৃতদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতদের জেরা করে এবং ওই মহিলার মেডিকেল টেস্ট করার পর এই ঘটনায় আদালতে চার্জশিট পেশ করবে পুলিশ। আদালতে মহিলার গোপন জবানবন্দি রেকর্ড করানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। যদিও গাইঘাটা থানা জানিয়েছে এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলার রুজু করা হয়। দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই প্রক্রিয়া শুরু করছে গাইঘাটা থানা।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির