বড়দিনের আগে শীতের স্নিগ্ধতায় পিকনিকে মেতে উঠেছে গড়বেতার গনগনি

Share:

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা: বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গড়বেতার গনগনিতে পর্যটকদের সমাহার। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি(Gangani)। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ বলা হয়। যদি উঁচুনিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয়, তা হলে দারুণ লাগবে গনগনি।

একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন, অপরদিকে কাঁকরে ঢাকা গিরিখাত। একদিকে শিলাবতী নদী স্নিগ্ধ শান্তভাবে বয়ে চলছে, অপরদিকে সবুজ শ্যামল অটবির মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত স্বচক্ষে প্রত্যক্ষ করার সুযোগ এনে দেবে এক আলাদা অনুভূতি। সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে আপনার মন। তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীখাত থেকে উপরে উঠে আসতে হবে। তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক(Picnic) করতে আসেন।

দূর দূরান্ত থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের অবহাতে একটু মনের আনন্দে পিকনিক করতে আসছেন এই স্পটে। বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক। সেখানে থাকবে নানা রংবেরঙের ফুলের বাহার। যেখানে আপনি ঘুরে ঘুরে সেলফি তোলার সুযোগ পাবেন। ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে, পরিবেশপ্রেমীদের জন্য। সব মিলিয়ে শীতের ছোঁয়ায় প্রস্তুত গনগনি।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি