ইতিহাসের স্মৃতিতে ঘেরা গনগনিতে বাড়ছে প্লাস্টিক দূষণ, চিন্তায় পরিবেশবিদরা

Share:

নিজস্ব প্রতিনিধি, গড়বেতা :প্রাকৃতিক পরিবেশে ঢাকা মোহিত করা গনগনিতে জড়িয়ে আছে মহাভারত থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এবার সেই গনগনিতে(Gangani) বাড়ছে প্লাস্টিক দূষণ, চিন্তায় পরিবেশবিদরা।পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা(Garbeta) এক নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর(Silabati River) ধারে অবস্থিত এই জায়গাটিকে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ বলা হয়। যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয়, তা হলে দারুণ লাগবে গনগনি। একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে কাঁকরে ঢাকা গিরিখাত। একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বইয়ে চলা অপরদিকে সবুজ শ্যামল অটবির মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত স্বচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি।

এখানে আছে বড় বড় গুহা(Cave) ও কোথাও অজানা কোনও প্রাণীর মুখ। শিলাবতী নদী চলার পথে এই ভূমিরূপ তৈরি করেছে। এখানের মাটি প্রধানত দুই রকমের হয়ে থাকে শক্ত কড়া পাথরের ভিতর নরম পলিমাটির স্তরে ঢাকা গিরিখাত উপত্যকায় মাঝে মাঝে জঙ্গলের ভিতর থেকে বইয়ে আসা জল স্রোত বইয়ে নিয়ে যায় পলিমাটিকে থেকে যায় শক্ত পাথরের স্তুপ। শিলাবতী নদীর খরস্রোতে তৈরি হয় বিভিন্ন আকৃতির ভূমিরূপ। সেই সাথে এখানে লুকিয়ে আছে এই অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে এক টুকরো মহাভারত। স্থানীয়দের বিশ্বাস, এখানেই একটি গুহায় বকাসুরের বাস ছিল, ভীম বধ করেছিলেন তাঁকে। আবার তার মাঝে এই গনগনি মাথা তুলে দাঁড়িয়ে সাক্ষী বহন করে স্বাধীনতা আন্দোলনের সময়কার ইতিহাসও।এই অঞ্চলের সঙ্গে সাঁওতাল বিদ্রোহ থেকে চুয়াড় বিদ্রোহের নামও। যারা ইতিহাস ঘাটতে ভালবাসেন তাদের গনগনি নিয়ে ইতিহাস চর্চা যে বেশ লাগবে সে কথা বলার অপেক্ষা রাখে না।

সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে। তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীখাত থেকে উপরে উঠে আসতে হবে। তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন। পিকনিকের পর খাওয়াদাওয়ার প্লেট থেকে আবর্জনা সবই নদীখাতে ফেলে দেন অনেকে। এতে জায়গাটির গরিমা কিছুটা হলেও নষ্ট হচ্ছে। বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক, ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে, ইট কাঠ পাথরের জঙ্গল তাতে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে দাবি পরিবেশপ্রেমীদের।এতসব কিছুর পরেও আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ন্যানো ভার্সন বাংলার গ্রান্ড ক্যানিয়ন গনগনি ধীরে ধীরে বাঙালির হৃদয়ে যে জায়গা করে নিচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না।

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০