কপিলমুনি মন্দিরে মাথার ওপর দুর্যোগের ভ্রুকুটি,কোটালের জেরে সমুদ্রের জলস্তর বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: কপিলমুনি মন্দিরে মাথার ওপর দুর্যোগের ভ্রুকুটি। অমাবস্যার কোটালের জেরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। আতঙ্কিত এলাকাবাসীরা।সুন্দরবনের(Sundarban) প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর চারিদিকে জলরাশি বিস্তৃত এই দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র ও নদী গর্ভে বিলীন হতে বসেছে। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে গঙ্গাসাগর(Gangasagar)। গঙ্গাসাগরে অন্যতম তীর্থক্ষেত্র কপিলমুনি মন্দির একটু একটু করে ভাঙনের কবলে নদী গর্ভে বিলীন হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রোখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে।

এমনকি তীর্থক্ষেত্র কপিলমুনি মন্দিরের (Kapilmuni Temple)সামনে যে সমুদ্র বাঁধ রয়েছে সেই সমুদ্র বাঁধে ও ফাটল দেখা দিয়েছিল। স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সময় বাঁধ মেরামত করার কাজ চালানো হয়েছিল। আবারো গঙ্গাসাগরের আকাশে দুর্যোগের ভ্রুকুটি। অমাবস্যার কোটাল এবং ফারাক্কা এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। অমাবস্যার কোটালের জেরে আরো জলস্তর বৃদ্ধি হবে সমুদ্রে এবং সমুদ্রে জলস্তর বৃদ্ধি হলে কপিলমুনি মন্দির প্রাঙ্গন চত্বর প্লাবিত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা। অমাবস্যার কোটালের জোয়ারের জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন সমুদ্র বাঁধ মেরামত করার কাজ চালানো হচ্ছে।

যে সকল জায়গায় ভেঙ্গে গিয়েছিল সে সকল জায়গায় মেরামত করা হচ্ছে। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। যদি অমাবস্যা আর নিম্নচাপের জোড়া ফলা একসঙ্গে আঘাত হানে গঙ্গাসাগরে তাহলে মাটির নদী বাঁধ সাগরের রুদ্র মুক্তির হাত থেকে এলাকাবাসী ও গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরকে রক্ষা করতে পারবে না। এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা। এলাকাবাসীদের দাবি, বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এই মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয় এলাকা।

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির