গনিখানও অঞ্জলি দিতেন, জানুন অভিনেত্রী ঋত্বিকা সেনের বাড়ির ২৫০ বছরের দুর্গার ইতিহাস

১২৬২ বঙ্গাব্দে কাটোয়ার শ্রীখণ্ড থেকে দেবীর বেদির মাটি মালদহে এনে কোতোয়ালির সেনবাড়িতে পুজো আরম্ভ হয়। এখনও এই পুজো চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমানের কাটোয়া শ্রীখণ্ডে পূজিত দেবী দুর্গার বয়স প্রায় ২৫০ বছর। তবে আগে এই পুজোতে ছিল বলি প্রথা। শাক্তমতে দেবী দুর্গার পুজো হতো এখানে। তবে স্বপ্নাদেশে সেই পুজো বর্ধমান থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্রয় ভিটে মালদহের কোতোয়ালির সেনবাড়িতে চলে আসে। এখন সেখানেই ধুমধাম ও নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয়। কথিত আছে, ৪৫০ বছর আগে বৈষ্ণব ধর্ম প্রচারে ভারত ভ্রমণে বেরিয়ে ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। এরপর তিনি নদীপথে মালদহে আসেন।

এরপর কালিন্দ্রী নদী পেরিয়ে তার নৌকো সন্ধ্যেবেলায় কোতোয়ালির ব্রাহ্মণপাড়া পার হচ্ছিল। তখন তিনি ব্রাহ্মণপাড়া ঘাটে থামেন। রাতের অন্ধকারে যাত্রা না করে খানিকটা বিশ্রাম নেন। কিন্তু পাড়ার লোকজন তাঁকে আশ্রয় দিতে চান নি। এরপর তিনি তাঁর পরম ভক্ত রাধানাথ চৌধুরীর ভিটেয় থাকা কদম গাছের নীচে ঠাঁই নেন। তাও প্রায় ৪২৫ বছর কথা। সেখানেই রাধানাথবাবু পরে চৈতন্য মহাপ্রভুর মন্দির তৈরি করেন। আজও সেখানে মহাপ্রভুর আরাধনা হয়। তখন সেই রাধানাথ চৌধুরীর পরম স্নেহের ভাগ্নে রঘুনন্দন সেন বর্ধমানের শ্রীখণ্ডে বসবাস করতেন। কিন্তু রাধানাথ তাঁকে সপরিবারে মালদহে চলে আসতে বলেন। আর মামার কথা শুনে মালদহে চলে যান রঘুনন্দন। তখন রঘুনন্দনের ছেলে যদুনন্দন মা দুর্গার স্বপ্ন পান। এরপরেই কোতোয়ালি সেনবাড়িতে দুর্গাপুজো শুরু হয়। একই রাতে রঘুনন্দনও স্বপ্নে দেবীকে দেখেন। যিনি তাঁকে বলেছেন, আমাকে ছেড়ে চলে গেলি সবাই।

মালদহে পুজো করতে হবে। এরপরই ১২৬২ বঙ্গাব্দে কাটোয়ার শ্রীখণ্ড থেকে দেবীর বেদির মাটি মালদহে এনে কোতোয়ালির সেনবাড়িতে পুজো আরম্ভ হয়। এখনও এই পুজো চলছে। প্রতিবছর সেনবাড়ির পুজোতে দেশবিদেশ থেকে সকল আত্মীয়-স্বজন আসেন। জানা যায়, এই পরিবারের বিখ্যাত সদস্যের নাম চিত্রগ্রাহক সুধীন দাশগুপ্ত। এছাড়াও টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেনও এই পরিবারের সদস্য। যিনি এখন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। ইতিমধ্যেই কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন। এ বছর তিনি এই পুজোতে থাকতে পারেন। মুলত এই পুজো শাক্ত এবং বৈষ্ণব রীতির মেলবন্ধনে হয়। এই পুজোতে হিন্দু-মুসলিমে কোনও ভেদাভেদ নেই। একসময় আব্দুল গনি খান চৌধুরীও এই অংশ নিতেন, পুজোতে অঞ্জলি দিতেন।

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ