ঘাটালে ধৃত ভিন রাজ্যের দুষ্কৃতীরা জেলে বসে সিরিয়াল ডাকাতির পরিকল্পনা কষেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটল: জেলে বসেই সিরিয়াল ডাকাতির ছক কষে ছিল ভিন রাজ্যের দুষ্কৃতীরা। ডাকাতির উদ্দেশ্যে ভিন রাজ্য থেকে অস্ত্র সহ জড়ো হয়েছিল ১৩ জন দুষ্কৃতীদের একটি দল। রবিবার ঘাটাল থানার(Ghatal P.S.) আলুই গ্রাম থেক ১৩ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের পেশ করা হয় ঘাটাল মহকুমা আদালতে। এলাকার মানুষজন জানাচ্ছেন একবারও টের পাননি তারা এই সমস্ত দুষ্কৃতীদের কথা। রবিবার এই বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু কার্তুজ উদ্ধার হওয়ার পরে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার মানুষজনদের মধ্যে।

বর্তমানে শুনশান রয়েছে এলাকাটি, তালা বন্ধ অবস্থায় রয়েছে বাড়িটি। ভিন রাজ্যের অপরাধীরা ক্রমাগত এ রাজ্যে প্রবেশ করে নানা ধরনের অপরাধ সংগঠিত করছে। কখনো অস্ত্র পাচার আবার কখনো সোনার দোকানে পরপর ডাকাতি কিংবা অপহরণ বা অন্য কোন অপরাধ সংগঠিত করতে ঝাড়খন্ড(Jharkhand  আর বিহারের(Bihar) দুষ্কৃতীরা ক্রমাগত ছক করছে। যা কিনা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে এ রাজ্যের প্রশাসনের কাছে। সম্প্রতি কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খতম করতে ভিন রাজ্য থেকে সুপারি কিলার এসেছিল অপারেশন চালাতে। কিন্তু ধরা পড়ে যায়। এই ঘটনার পর খুব উগরে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। তারপর থেকে তৎপর হয়ে ওঠে পুলিশ। বহিরাগত সমাজ বিরোধীদের ধরতে শুরু হয় অভিযান।

আর তাতেই সফলতা পায় ঘাটাল থানা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে আলুই গ্রাম।সেই গ্রাম থেকেই অস্ত্রসহ গ্রেপ্তার হয় ভিন রাজ্যের কয়েকজন দুষ্কৃতি। ঘাটাল পুলিশের জালে ধরা পরে ভিন রাজ্যের দুষ্কৃতীরা ।উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার আলুই গ্রামে রবিবার বিকেলে ঘাটাল থানার পুলিশ একটি ঘর থেকে ১৩ জন যুবককে আটক করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই সকল যুবকদের বাড়ি ঝাড়খন্ড, বিহার এলাকায়। ওই ঘর থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। আলুই গ্রামের বাড়ি মালিককে প্রথমে আটক করার পরেই,একটি ঘরে ঘাঁটি গেড়ে থাকা আরও প্রায় ১১ জনকে গ্রেফতার করা হয়।বেশ কিছু দিন ধরে গভীর রাতে ওই যুবকরা দামি চার চাকা নিয়ে ওই বাড়িতে আসা যাওয়া করতো বলে জানা যাচ্ছে।ওই বাড়িতে আগে থেকেই ঝাড়খন্ড এর এক যুবক থাকতো।

ওই যুবকের কাছেই আসতো বাকিরা। রবিবার ঘাটাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের ঘিরে ফেলে।তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।আটক ১৩ জনের মধ্যে ২ জন ঘাটালের ও বাকিরা ভিন রাজ্যের বলে খবর। এই ঘটনা নিয়ে প্রেস মিট করে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার ।কি উদ্দেশ্য ভিন রাজ্য থেকে ঘাটালে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা তা এখনও স্পষ্ট নয়।সূত্রের খবর ডাকাতির উদ্দেশ্য ঘাটালের দুই বাসিন্দার মাধ্যমে ভিন রাজ্যের দুষ্কৃতীরা ঘাটালে ঘাঁটি গেড়েছিল বলে অনুমান।

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের