ভিন রাজ্যের দুষ্কৃতীদের সন্ধান মিলল ঘাটালের গোপন ডেরায়,আটক ১৩

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে আলুই গ্রাম।সেই গ্রাম থেকেই অস্ত্রসহ গ্রেপ্তার ভিন রাজ্যের কয়েকজন দুষ্কৃতি।ঘাটাল পুলিশের জালে ভিন রাজ্যের দুষ্কৃতী। উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার(Ghatal P.S.) আলুই গ্রামে রবিবার বিকেলে ঘাটাল থানার পুলিশ একটি ঘর থেকে ১৩ জন যুবককে আটক করেছে ।প্রাথমিক ভাবে জানা যাচ্ছে ওই সকল যুবকদের বাড়ি ঝাড়খন্ড, বিহার এলাকায়। ওই ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ।

আলুই গ্রামের বাড়ি মালিককে প্রথমে আটক করার পরেই,একটি ঘরে ঘাঁটি গেড়ে থাকা আরও প্রায় ১১ জনকে আটক করা হয়।বেশ কিছু দিন ধরে গভীর রাতে ওই যুবকরা দামি চার চাকা নিয়ে ওই বাড়িতে আসা যাওয়া করতো বলে জানা যাচ্ছে।ওই বাড়িতে আগে থেকেই ঝাড়খন্ড(Jharkhand) এর এক যুবক থাকতো।ওই যুবকের কাছেই আসতো বাকিরা। রবিবার ঘাটাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের ঘিরে ফেলে।তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে

আটক ১৩ জনের মধ্যে ২ জন ঘাটালের ও বাকিরা ভিনরাজ্যের বলে খবর।যদিও এই ঘটনা নিয়ে ঘাটাল থানার পুলিশ স্পষ্ট না করলেও,ঘটনা নিয়ে প্রেস মিট করে বিস্তারিত জানান জেলা পুলিশ সুপার ।কি উদ্দেশ্য ভিন রাজ্য থেকে ঘাটালে ঘাঁটি গেড়েছিল দুস্কৃতিরা তা এখনও স্পষ্ট নয়।সূত্রের খবর ডাকাতির উদ্দেশ্য ঘাটালের দুই বাসিন্দার মাধ্যমে ভিন রাজ্যের দুস্কৃতীরা ঘাটালে ঘাঁটি গেড়েছিল বলে অনুমান।

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের