ঘুটিয়ারি শরীফে গ্রেফতার বাংলাদেশি মহিলা,তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘুটিয়ারি শরীফ : অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে এক বাংলাদেশিকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি পুলিশ। গ্রেফতার বাংলাদেশি মহিলা। নাম বিউটি বেগম(Beauty Bagam) (২৭) । বাংলাদেশের নওসন্দি জেলার শিবপুরের (Sibpur)বাসিন্দা ওই মহিলা। পুলিশ সূত্রে জানা যায় , গত দুমাস আগে তার বন্ধু রিনার হাত ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে। এরপর ভারতে প্রবেশ করার পর চলে যায় মুম্বাই। ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে যাতে পুলিশের চোখে ধরা না পড়ে , সেই কারণে জায়গা বদল করে চলে আসে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ এলাকায়।

ঘুটিয়ারি শরীফের দেওয়ানপাড়া একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই মহিলা। এলাকায় ভিক্ষুকের কাজ করে সংসার চালাতো ওই মহিলা। এমনটাই পুলিশ সূত্রে জানা যায়। ওই মহিলার সঙ্গে আর কেউ বাংলাদেশ(Bangladesh) থেকে চোরাপথে এসেছিল কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। রাজ্যের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে একের পর এক অবৈধ বাংলাদেশিরা গ্রেফতার হচ্ছে। কেউ ভারতীয় দালালের সাহায্যে নকল ভারতীয় পরিচয় পত্র নিয়ে ঢুকে পড়েছে। অনেকে আবার চোরা পথে এসে বাংলাদেশ ফিরে যাওয়ার সময় ধরা পড়ছে।

মূলত কাজের সন্ধানে প্রবেশ করছে বাংলাদেশিরা। ওপার বাংলায় কাজ নেই। খাবার নেই। রোজগার নেই। মোল্লা ইউনূস সরকারের ভুল নীতি আর ধর্মের আক্রমণ ওপার বাংলার অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে ফেলেছে। সেই কারণে ওপার বাংলার মানুষ জন ক্ষুধার জ্বালা নিবারণ করতে কাজের সন্ধানে চোরা পথে ভারতে প্রবেশ করছে। কিন্তু বিএসএফ ও পুলিশ প্রশাসন সতর্ক থাকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র অবৈধ যে সকল বাংলাদেশীরা বিনা ভিসায় প্রবেশ করছে তাদের গ্রেফতার করছে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির