গোয়ালপোখরে পথ দুর্ঘটনায় আহত ৯, ভর্তি হাসপাতালে

পুলিশ আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পথ দুর্ঘটনায় আহত। টোটো ও ছোটো গাড়ির সংঘর্ষে আহত ৩ শিশু সহ মোট ৯ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির সামনে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।

আহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে প্রত্যেকেই বিহারের বাসিন্দা। পাঞ্জিপাড়া এলাকার মোনজোক গ্রামের এক আত্মীয় মারা গিয়েছিল। সেই খবর পেয়েই তারা ওই আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পাঞ্জিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক পাড়াপাড়ের সময় দ্রুত গতিতে আসা একটি ছোটো গাড়ি টোটোতে সজোরে ধাক্কা মারলে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় টোটোতে থাকা ৯ জন জখম হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

পুলিশ আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর