ব্যবসায়ীর বাড়িতে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, গোবরডাঙাতে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,গোবরডাঙা: পরিবারের সদস্যরা ঘরে ঘুমাচ্ছেন তারই মধ্যে মেন গেটের তালা ভেঙে দুঃসাহসিক চুরি ব্যবসায়ীর বাড়িতে। গোবরডাঙার বেলঘড়িয়া এলাকার ঘটনা। ঘর থেকে ব্যবসার জন্য রাখা নগদ প্রায় পৌনে দু লক্ষ টাকা ও সোনা রুপোর গয়না,রুপোর কয়েন ও ব্যাংক থেকে কেনা সোনার বিস্কুট নিয়ে চম্পট দিয়েছে । সব মিলিয়ে ৮ থেকে ১০ লক্ষ টাকার চুরি গিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এলাকায় পুলিশি নজরদারি ও প্রশাসনের লাগানো সিসি ক্যামেরা(CCTV) অচল থাকায় পরিবারের সদস্যরা কার্যত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। রাত পৌনে দুটো নাগাদ ব্যবসায়ী জয়দেব সেন বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে এই চুরির ঘটনা দেখতে পান।

রাতে ফোন করলে তদন্তে আসে গোবরডাঙ্গা থানার(Gobardanga P.S.) পুলিশ। অন্যদিকে,শুক্রবার সকালে হাবড়া কামারথুবা মোড় সংলগ্ন এলাকায় পুকুর থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতের নাম সমর সাধুখাঁ, বাড়ি কামারথুবা নন্দবাসী এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় সমর সাধুখাঁ। বাড়ির লোক টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। মৃত ব্যক্তির শারীরিক সমস্যা ছিল, নার্ভের সমস্যায় ভুগছিলেন তিনি।

স্টেশন সহ বাজারে ঘুরে তাঁকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে আসে পরিবারের লোকজন। এরপর খোঁজ পায় পুকুরের মধ্যে একটি দেহ ভাসছে। তড়িঘড়ি ওখানে গিয়ে চিনতে পেরে খবর দেয় হাবড়া থানায়(Habra P.S.)। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় হাবড়া হাসপাতালে। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। আজ বারাসত হাসপাতালে পাঠানো হবে ময়না তদন্তের জন্য। হাবড়া থানার পুলিশ তদন্ত করে দেখছে কী কারণে মৃত্যু ঘটেছে?

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন