অসুরদলনী নন, এখানে মহামায়া আসেন হরপ্রিয়া হয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আকাশ বাতাসে পুজো পুজো গন্ধ। মাঝেমধ্যে দু এক পশলা বৃষ্টি হলেও ইতিউতি আকাশে দেখা দিচ্ছে পেঁজা তুলোর মত মেঘ। দক্ষিণে গড়িয়াহাট থেকে নিউমার্কেট, উত্তরে হাতিবাগান এখনই উপছে পড়ছে ভিড়। মা আসছেন মর্ত্যে। তার আবাহনের জন্য সকলে প্রস্তুত। দিকে দিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্তমানে থিম পুজোর বাড়বাড়ন্ত ঠিকই, কিন্তু বনেদি বাড়ির পুজোয় যে আমেজ রয়েছে তা আর কোথাও খুঁজে পাওয়া মুশকিল। মায়ের আবাহনে কোনও ত্রুটি রাখতে চাইছেন না নবাবগঞ্জের মণ্ডলবাড়ি।

নবাবগঞ্জ, কলকাতাবাসীর কাছে খুব একটা পরিচিত নাম নয়। তবে যারা কলকাতা থেকে জেলার দিকে বিশেষ কল্যাণীর লুমিনাস ক্লাবের ঠাকুর দেখতে যাবেন তাঁরা একবার টুক করে ইচ্ছাপুর নেমে দেখে নিতে পারেন নবাবগঞ্জের মণ্ডলবাড়ির পুজো। গঙ্গার ধারে থাকা দুটি প্রাচীন জনপদের নাম বাকিবাজার এবং ইচ্ছাপুর। বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল যে নবাবের মৃত্যুতে সেই সিরাজ-উদ-দৌল্লার হাতেই গড়ে উঠেছিল এই জনপদ। নবাবের হাত ধরে উত্থান, তাই এই স্থান পরিচিত হয় নবাবগঞ্জ নামে। চলতি বছর নবাবগঞ্জের মন্ডল বাড়ির পুজো পদার্পণ করল ২১৭ বছরে।

দেবী দুর্গার যে মহিষাসুরমর্দিনী রূপের সব জায়গায় পুজো হয়, এই বাড়ি তার বিপরীত। এখানে দেবী পূজিতা হরগৌরী রূপে। থাকেন না মহিষাসুর। রথের দিন কাঠামো পুজো করা হয়। সেই দিন থেকেই শুরু হয় প্রতিমা তৈরি। বেজে যায় পুজোর ঘন্টা। প্রতিমায় রঙয়ের ছোঁয়া লাগার পর এই বাড়ির কোনও সদস্য আর মুসুর ডাল খান না। নবমি পর্যন্ত চলে এ নিরামিষ পর্ব। দশমীর দিন খাওয়া হয় মাছ। বাড়ির সদস্যদের কাঁধে চেপেই মা যান গঙ্গায় বিসর্জনের উদ্দেশ্যে।

মণ্ডল বাড়ির ঠাকুরদালানে চলে প্রতিমা তৈরীর কাজ। দুর্গা বসে থাকেন মহাদেবের কোলে। তিনি এখানে অশুরদলনী নন, বরং হরপ্রিয়া। চার ছেলে মেয়ে এবং মহাদেবকে সঙ্গে করেই হিমালয়ে পাড়ি দেন মহামায়া। তাঁর ‘হিমালয়’ যে মর্ত্যই!  দেবীকে অন্নভোগ দেওয়া হয় না, পরিবর্তে দেওয়া হয় লুচি ভোগ। সঙ্গে থাকে সুজি, ফল, মিষ্টি।

২১৬ বছর আগে এই পুজো শুরু হয়েছিল। প্রথম পুজো করেন শ্রীধর মণ্ডল। হরগৌরী রূপের স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি। তারপরে সেই রূপেই মাকে তৈরি করেন। ২১৬ বছর আগে ঘট দিয়ে শুরু হয়েছিল পুজো। পরবর্তী সময়ে ঠাকুর দালান তৈরি করে প্রতিমা পুজোর সূচনা হয়। মহালয়ার আগেই তৈরি হয়ে যায় প্রতিমা। প্রতিপদে ঘট বসিয়ে শুরু হয় পুজো। মা দুর্গার সঙ্গে এখানে পূজিত হন নারায়ণ শিলা। পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে হয়। তাই কোনও বলির চল নেই। সকল আত্মীয় পুজোর সময় বাড়িতে আসেন।

সারা বছর দেবী দুর্গার আগমনের অপেক্ষায় থেকে কাটিয়ে দেন এই পরিবারের সদস্যরা। যে যেখানেই থাকুন না কেন পুজোর সময় বাড়িতে আসা চাই চাই। যেহেতু ভিন্ন আঙ্গিকে পুজো, ভিন্ন ধাঁচের মূর্তি- তাই এই বাড়ির দুর্গাপুজো দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। আগে দুটো নৌকায় প্রতিমা নিয়ে গিয়ে মাঝনদীতে বিসর্জন দেওয়া হত। এখন তা পরিবর্তিত হয়েছে। তাই এখন একটি নৌকাতেই নিয়ে গিয়ে বিসর্জন হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের