জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম ৯,উত্তেজনা গোঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধি,গোঘাট: জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল গোঘাটের কুমারগঞ্জে(Kumarganj)। লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে একে-অপরের উপর হামলার অভিযোগ উভয়পক্ষের। ঘটনায় তৃণমূলের অঞ্চল যুব সভাপতি অঞ্জন ঘোষ ও প্রাক্তন ব্লক সহ সভাপতি মোহন মণ্ডলের অনুগামীরা বিবাদে জড়ায়। দুপক্ষের ৯ জন জখম হয়েছেন। জানা গেছে, গোঘাট(Goghat) ২ নং ব্লকের তৃণমূলের সহ সভাপতি মোহন মন্ডলের অনুগামী শেখ ইসমাইলের সঙ্গে বর্তমান তৃণমূলের অঞ্চল যুব সভাপতি অঞ্জন ঘোষের অনুগামী মীর হানিফের দীর্ঘদিন ধরে একটি জায়গা নিয়ে অশান্তি চলছিল।

যা আদালত পর্যন্ত গড়ায়। এদিন ইসমাইল ওই জায়গায় নির্মাণ কাজ করতে গেলে তুমুল অশান্তি বাধে। সেইসময় লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে জখম হয় উভয়পক্ষের প্রায় ৯ জন।জখমদের উদ্ধার করে কয়েকজনকে কামারপুকুর গ্রামীণ হাসপাতাল ও কয়েকজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে(Arambag Hospital) ভর্তি করা হয়।

যদিও এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। গোঘাট-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার দাবি করেন, পারিবারিক অশান্তি থেকে এই ঘটনা ঘটেছে। এরসঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।যদিও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের নিজেদের মধ্যে লড়াই এখন তুঙ্গে। কে ক্ষমতা দখল করবে তা নিয়ে প্রতিনিয়ত রক্ত ঝরছে। হিংসা এখন ওদের প্রধান লক্ষ্য।কুমারগঞ্জে এই সংঘর্ষের ঘটনায় পুলিশ উভয় পক্ষের অভিযোগ লিপিবদ্ধ করেছে। ওই এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। অভিযুক্তদের খোঁজা হচ্ছে।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা