খুলছে জুটমিল, আনন্দের জোয়ার গোন্দলপাড়ায়

উল্টোরথের মধ্যেই শুরু হবে উৎপাদনের কাজ। শ্রমমন্ত্রী বলেন, কেন্দ্র সরকারের ভুল নীতির জন্যই মিল বন্ধ হয়ে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার পর খুলছে গোন্দলপাড়া (GONDOLPARA) জুটমিল (JUTE MILL)। আরব এই খবরেই আনন্দে আত্মহারা জুটমিলের শ্রমিক থেকে গোন্দল পাড়া। এই বিষয়ে সম্প্রতি হয়ে গিয়েছে ত্রিপাক্ষিক বৈঠকও। জানা গিয়েছে, উল্টোরথের মধ্যেই শুরু হবে উৎপাদনের কাজ। এখন থেকেই মিলের বাইরে শ্রমিকদের দীর্ঘ লাইন, চায়ের আড্ডা, তাসের খেলায় জমজমাট এলাকা। ফিরে আসতে চলেছে যে, আগের সুদিন।

শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, রথযাত্রার দিন থেকে শুরু হবে রক্ষণাবেক্ষণের কাজ। ইতিমধ্যেই প্রস্তুতির কাজ চলছে জোরকদমে। উল্টো রথের দিন থেকে শুরু হবে উৎপাদন। সোমবার বৈঠকের পর শ্রমমন্ত্রী এই ঘোষণা করতেই দেখা গিয়েছে উচ্ছ্বাস। আবার কাজে নামতে উদ্যোগী সকলেই। সকলেই ধন্যবাদ জানিয়েছে রাজ্য সরকারকে। সরকারের কাছে শ্রমিকদের একটাই আবেদন, মিল যেন না আবার বন্ধ হয়। আর সামনেই যাঁদের অবসর নেওয়ার সময়, তাঁদের আবেদন, অবসরের মেয়াদ বাড়ানো হোক।

এআইটিটইউসির পক্ষ থেকে বলা হয়েছে, মিল আবার খোলার খবরে তাঁরা আপ্লুত। মিল যাতে বন্ধ না হয়ে যায় সেই ব্যাপারে উদ্যোগী হোক কেন্দ্র ও রাজ্য সরকার। এই প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন, কেন্দ্র সরকারের ভুল নীতির জন্যই মিল বন্ধ হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, প্রায় ২৯ মাস আগে গত ২০১৮ সালে বন্ধ হয়ে গিয়েছিল এই জুট মিল। আত্মঘাতী হয়েছিলেন প্রায় ৬ জন শ্রমিক। কাঁচা পাটের সমস্যা এবং আর্থিক কারণ দেখিয়ে ঘোষণা করা হয়েছিল, ‘সাসপেনশন অব ওয়ার্ক’।

প্রসঙ্গত, অর্জুন সিং বিজেপি শিবিরে থাকাকালীন বারবার কেন্দ্রের বিরুদ্ধে সর্ব হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, পাটশিল্পের প্রতি বঞ্চনা করছে কেন্দ্র। গেরুয়া শিবিরে থেকেই তিনি ঘোষণা করেছিলেন, প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নামবেন পাট আন্দোলনে। অবশেষে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিয়েছেন তৃণমূলে। রাজ্য সরকার পাট সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে। ধীরে ধীরে কাটছে পাট জট।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট