গোপালনগরের মহিলাকে আটক করে হেনস্তার অভিযোগ মুম্বই পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপালনগর : পরিচারিকার কাজ নিয়ে গিয়েছিলেন মুম্বাইতে মহিলা। সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দাকে আটক করে মুম্বই পুলিশ। পরে নাগরিকত্বের প্রমাণ পেয়ে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার গোপালনগরের বাসিন্দা পারভিনা বিবি। দুই সপ্তাহ আগে পরিচারিকার কাজ নিয়ে মুম্বাই গিয়েছিলেন তিনি। সেখানে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে মুম্বই পুলিশ। এরপরে খবর দেওয়া হয় গোপালনগর থানায়। স্থানীয় পুলিশ পারভিনার বাড়িতে গিয়ে ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে মুম্বই পুলিশকে জানায়। বিস্তারিত তথ্য পাওয়ার পরেই পারভিনা বিবিকে মুক্তি দিয়েছে মুম্বই পুলিশ। এর আগেও গোপালনগরের আকাইপুরের এক যুবককে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। এবার ফের আরও একজনকে আটক করার খবর সামনে েসেছে।

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পুলিশের হাতে হেনস্তার অভিযোগ বারবার সামনে আসছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হবেন বলেও জানিয়েছেন তিনি। হরিয়ানা উড়িষ্যার রাজস্থান সহ বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। কোথাও কোথাও পুশ ব্যাকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

পারবিনা বিবি জানিয়েছেন, মুম্বইতে গিয়েছিলেন কাজ করতে। তাঁর বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ার জেরে তাঁকে জেরার মুখে পড়তে হয়। ছাড়ার আগে তাঁকে মুচলেখা লিখিয়ে নেওয়া হয়েছে।

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধিক্কার AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন