২ মাস আগে ‘বাংলার বাড়ি’র টাকা পেলেও কেন শুরু হয়নি কাজ? বাইক নিয়ে হানা বিডিও-র

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বসন্তকালে ইতিমধ্যেই রোদের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে। জঙ্গলমহলের লাল মাটির দেশে তাপমাত্রা পারদ চড়ছে। শুকনো পাতার পথ পেরিয়ে হঠাৎ শোনা যায় মোটরসাইকেলের শব্দ। বাড়ির সামনে এসে থামে মোটরসাইকেল কোথাও একটি কোথাও আবার দুটি। আগন্তুকরা কারা। বাড়ি থেকে ৬০ উর্ধ্ব এক বৃদ্ধ কষ্ট করে মাথা নিচু করে ঘরের ঘর থেকে বেরিয়ে আসেন বাইরে। দেখেন মোটরসাইকেলে মাথা থেকে হেলমেট(Helmet) খুলে দাঁড়িয়ে আছেন নীল জামা পরিহিত এক ব্যক্তি। নিজেকে বিডিও(BDO) বলে পরিচয় দেন তিনি। হাতজোড় করে বৃদ্ধ প্রশ্ন করেন কি হয়েছে স্যার? চটপট আগন্তুক এর কাছ থেকে পাল্টা প্রশ্ন আসে, নতুন বাড়ি কোথায়? এই ভাঙ্গা বাড়িতে আছেন কি করে? থতোমতো খেয়ে যান ওই বৃদ্ধ। বাড়ির ভেতর থেকে তখন গন্ধ ভেসে আসছে বাড়ির উঠানে পাতা মাটির উনুনে কালো কড়াইয়ে টগবগ করে ফোঁটা দেশি মুরগির মাংসের ঝোল – এর ।প্রায় দু’মাস আগে বাংলার বাড়ি নির্মাণের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে টাকা।

অভিযোগ, বহু উপভোক্তা এখনও জঙ্গলমহলে বাড়ি তৈরীর কাজ শুরু করেননি। শীত পেরিয়ে বসন্ত চলে গেল। শুরু হবে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি। বাংলার বাড়ি-র টাকা পেলেও কেন বাড়ি তৈরিতে গড়িমসি? সেই সমস্ত উপভোক্তাকে চিহ্নিত করে কেন এখনও বাড়ি তৈরির কাজ শুরু হয়নি, সেই উত্তর খুঁজতে দোলের দিন দুপুরে হাজির হলেন স্বয়ং বিডিও সাহেব। মোটরসাইকেল চালিয়ে সুবর্ণরেখা নদীর তীরবর্তী গ্রামের অলিগলিতে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রশ্নের উত্তর খুঁজচ্ছেন গোপীবল্লভপুর(Gopiballavpur) এক নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র।গোপীবল্লভপুর(Gopiballavpur) বিডিও অফিস থেকে বিডিও, জয়েন্ট বিডিও-(Joint BDO)সহ প্রায় ৮০ জনের একটি দল বেরিয়ে পড়েছেন।

দোলে বা তার আগে সরকারি অফিস গুলিতে যখন চলছে ছুটির পালা সেই সময় নিজেদের কর্তব্যে অবিচল থেকে বিডিও এবং তার সহকর্মীরা ছুটে বেড়াচ্ছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে।ওই ব্লকের আলমপুর, অমড়দা, গোপীবল্লভপুর , সারিয়া , কেঁদুবাড়ী, সাতমা ও শাশড়া এই সাতটি গ্রাম পঞ্চায়েতে ভাগ হয়ে খোঁজ নেন তিনি বাংলার বাড়ি-এর টাকা প্রাপকদের বাড়ি তৈরিতে অনিচ্ছার কারণ কি। অনেকেই জানান খুব শীঘ্রই তারা কাজ শুরু করবেন। অনেকে আবার নানা ধরনের অজুহাত দাঁড় করান। কিন্তু বিডিও সাহেবের সাফ জবাব আবার আসবো। তখন যেন দেখি নতুন বাড়ি হয়েছে। ভাঙা টালি, খড়ের চাল এসব যেন দেখতে না হয়।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6